মদ নিষিদ্ধ বিহারে বিষমদ পান করে মৃত ১৬, সরব বিরোধীরা
Connect with us

দেশ

মদ নিষিদ্ধ বিহারে বিষমদ পান করে মৃত ১৬, সরব বিরোধীরা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক ,১৭ জুলাই : বিষমদ খেয়ে বিহারের পশ্চিম চম্পারণ জেলায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৬। শুক্রবারই মারা গিয়েছিলেন ৮ জন। পরে আরও ৮ জনের মৃত্যু হয় বিষমদে।

পশ্চিম চম্পারণের জেলা শাসক কুন্দন কুমার জানিয়েছেন মৃতরা মূলত দেউরাওয়া, জোগিয়া ও বাগাহি নামের তিনটি গ্রামের বাসিন্দা। এই ঘটনায় ইতিমধ্যে দুই মহিলা-সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। চম্পারণ রেঞ্জের ডিআইজি লালমোহন প্রসাদ বলেন, “আমরা ৪০ জনের বয়ান নিয়েছি। তাঁদের মধ্যে মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরাও রয়েছে। শুরুর দিকে সবাই মদ্যপান করার কথা অস্বীকার করলেও পরে এক দু’জন মদ খাওয়ার কথা স্বীকার করে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। মদ মুক্ত বিহারে অবৈধভাবে মদ পাচার ও বিক্রির অভিযোগ তুলেছেন আর জে ডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। বিহারের উপমুখ্যমন্ত্রী রেণু দেবী জানান, স্থানীয় বাসিন্দারা বিষষে কিছুই বলতে চাইছে না। তদন্ত চলছে। গোটা বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, ২০১৬ সালে বিহারে মদ নিষিদ্ধ করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নিষেধাজ্ঞার জারির ফলে বেআইনি মদের ব্যবসায় রমরমিয়ে চলছে বলে অভিযোগ। এমনকি বিহারে মদ পাচার করতে গিয়ে প্রায়দিনই উত্তর দিনাজপুরের ডালখোলা, কানকিতে পুলিশের জালে ধরা পড়ে মদ পাচারকারীরা। স্বাভাবিকভাবেই বিহারে পুলিশের চোখে ধুলো দিয়ে মদের অবৈধ কারবার যে চলছে তা বলাই বাহুল্য৷ এখন বেআইনি মদ কারবারীদের বিরুদ্ধে বিহার প্রশাসন কী ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার।