আই পি এলে করোনা আতঙ্ক
Connect with us

খেলার খবর

আই পি এলে করোনা আতঙ্ক

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ৩ মে : আইপিএলের মাঝে শুরু হয়েছে করোনা আতঙ্ক। কলকাতা নাইট রাইডার্স এর পর এবারে করোনার থাবা মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে। সোমবারই কলকাতা নাইট রাইডার্স এর সন্দীপ ওয়ারিয়র এবং বরুণ চক্রবর্তী করোনায় আক্রান্ত হন।

পাশাপাশি সোমবার করোনায় আক্রান্ত হয়েছেন বোলিং প্রশিক্ষক লক্ষ্মীপতি বালাজি এবং দলের সিইও কাশী বিশ্বনাথন। এছাড়াও টিমের বাসের চালক এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও চেন্নাই সুপার কিংস এখনো এ বিষয়ে সরকারি মাধ্যমে কোনরকম ঘোষণা করেনি। তাদের সকলকে দশদিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সুস্থ হয়ে ফের তাদের ফিরে আসতে দুবার করোনা পরীক্ষা করা হবে। সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে তারা দলের সাথে যোগ দিতে পারবেন। অপরদিকে করোনা ভাইরাসের থাবায় সোমবার বাতিল হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স বনাম রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ। কে কে আর শিবিরে দুজন করোনায় আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এবারে করোনার থাবায় চেন্নাই সুপার কিংস। শুধুমাত্র এবছরই করোনা থাবা বসিয়েছে চেন্নাই শিবিরে এমনটা নয়। এর আগের বছর সংযুক্ত আরব আমিরশাহী আইপিএল শুরু হওয়ার আগে আক্রান্ত হয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড় এবং দীপক চাহার। সব মিলিয়ে এবারে কিছুটা হলেও অনিশ্চিত আইপিএলের বাকি ম্যাচগুলো।