খুন
পরকীয়ায় জড়িয়ে স্বামীকে সরাতে গিয়ে স্বামীর হাতেই প্রাণ গেল স্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ সোনারপুর, ৭ এপ্রিল — একেবারে হলিউডি চিত্রনাট্য! পরকীয়ায় ‘পথের কাঁটা’ সরাতে স্বামীকে খুনের ছক কষেছিলেন স্ত্রী। অথচ পরিকল্পনা যেন একেবারে দাবার চালের মত অন্য দিকে ঘুরে যায়। আর খেলা ঘুরতেই প্রাণ গেল সেই স্ত্রীরই। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের মাহিনগরে সোমবার গভীর রাতে ঘটে গেল এমনই এক রোমহর্ষক খুনের ঘটনা। স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত স্বামী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর আটেক আগে ক্যানিংয়ের হেরোভাঙা এলাকার বাসিন্দা বাপি গায়েন প্রেম করে বিয়ে করেন প্রতিবেশী প্রিয়াঙ্কাকে। তারপর পার্কসার্কাসে একটি কারখানায় চাকরি নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে মাহিনগরে ভাড়া থাকতে শুরু করেন তিনি। আর ওই একি বাড়িতেই পাশের ঘরে ভারা থাকতেন সুপ্রকাশ দাস ও তাঁর স্ত্রী। প্রতিবেশী সুপ্রকাশ-এর সঙ্গে ধীরে ধীরে গড়ে ওঠে প্রিয়াঙ্কার পরকীয়ার সম্পর্ক। আর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলে প্রিয়াঙ্কার স্বামি বাপি গায়েন। আর তারপরেই শুরু হয় টানাপোড়েন ।
আরও পড়ুনঃ ‘ইহুদি মালিকানা’ অভিযোগে হরতাল বাংলাদেশে, ব্র্যান্ডে হামলা ও জুতো চুরি করে পালাল মৌলবাদীরা
পুলিশি তদন্তে উঠে এসেছে, বাপি গায়েন যখন প্রিয়াঙ্কা আর সুপ্রকাশের নোংরামির কথা জেনে ফেলে তখন, সুপ্রকাশ তাঁর স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে গেলেও, প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল আগের মতোই। রুম ভারা করে প্রায়ই রুম ডেটে নিয়মিত যেতেন দু’জনে। আর এই বিশয়েও বাপি গায়েন জেনে ফেলে আর এরপরেই শুরু হয় খুনের চক্রান্ত। প্রিয়াঙ্কা ও সুপ্রকাশ মিলে বাপিকে সরানোর পরিকল্পনা করতে থাকেন। একদিন বাড়িতেই ফোনালাপে সেই ষড়যন্ত্রের কথা বলতে থাকেন প্রিয়াঙ্কা অন্য দিকে থাকা সুপ্রকাশ এর সাথে। আর সেই সব কথা কানে আসে বাপির। তখনই স্ত্রীর হাত থেকে নিজেকে বাঁচাতে উলটে তাকেই খুনের সিদ্ধান্ত নেন তিনি।
সোমবার গভীর রাতে যখন গভির ঘুমে স্ত্রী তখন তাকে শ্বাসরোধ করে খুন করেন বাপি। এরপর সোজা সোনারপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তে। ঘটনার পর এলাকায় নেমেছে শোকের ছায়া ও আতঙ্ক। স্থানীয়দের কথায়, বাপি ও প্রিয়াঙ্কার মধ্যে মাঝে মধ্যেই অশান্তি হত, কিন্তু এমন পরিণতি কেউ ভাবতে পারেননি। সোনারপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জেরা করে গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য জানার চেষ্টা চলছে। প্রাথমিক অনুমান— পরকীয়ার জেরেই খুন।
