Connect with us

মালদা

পরকীয়ার অভিযোগে এক যুগলকে বেঁধে রাখল গ্রামবাসী, উদ্ধার পুলিশের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পরকীয়ার (Extramarital Affair) অভিযোগে এক যুগলকে (Couple) বেঁধে রেখে শাস্তি দিতে চেয়েছিল স্থানীয়রা। সালিশি সভা (Kangaroo Court) বসানোর উদ্যোগও নেওয়া হয়। শেষ পর্যন্ত খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে পুলিশ (Police)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা (Malda) জেলার হবিবপুরের (Habibpur) কচুপুকুর (Kachupukur) এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার এক বিধবা আদিবাসী মহিলা (Widowed Tribal Woman)-র সঙ্গে একই এলাকার এক বিবাহিত যুবকের (Married Youth) সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের (Illicit Relationship) বিষয়টি দীর্ঘদিন ধরেই চলছিল। এর আগেও একাধিকবার তাঁদের সতর্ক করা হয়েছিল গ্রামবাসীদের (Villagers) পক্ষ থেকে। তবুও তাঁরা সম্পর্ক চালিয়ে যান।

স্থানীয়দের দাবি, প্রায়ই ওই যুবক রাতের বেলায় মহিলার বাড়িতে যেতেন এবং সেখানে রাত কাটাতেন। মঙ্গলবার সকালে মহিলার শাশুড়ি (Mother-in-law) বিষয়টি টের পেয়ে প্রতিবেশীদের ডেকে আনেন। এরপরই হাতেনাতে (Caught Red-handed) ধরে ফেলেন গ্রামবাসীরা।

এরপর শুরু হয় উত্তেজনা। দুইজনকে দড়ি দিয়ে বেঁধে রেখে গ্রামে ‘বিচারসভা’ (Village Trial) বসানোর প্রস্তুতি নেওয়া হয়। স্থানীয়দের বক্তব্য, “তাঁদের আগেও বোঝানো হয়েছিল। কিন্তু তাঁরা কারও কথা শোনেননি। এর ফলে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে।”

Advertisement
ads

এরই মধ্যে খবর যায় হবিবপুর থানায় (Habibpur Police Station)। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে উদ্ধার (Rescue) করে থানায় নিয়ে আসে। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ।

ঘটনার পর এলাকা জুড়ে তীব্র উত্তেজনা (Tension) তৈরি হয়। স্থানীয় প্রশাসনের (Administration) পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে— আইন হাতে না তুলে নেওয়ার (Taking Law Into Own Hands) জন্য।

Advertisement
ads
Continue Reading
Advertisement