খেলার খবর
কোন দল ছিনিয়ে নেবে এবারে লা লিগার খেতাব, ভাগ্য নির্ধারণ আজ
নিউজ ডেস্ক , ২২ মে : রিয়াল মাদ্রিদ নাকি আতলেতিকো মাদ্রিদ ? কে ছিনিয়ে নেবে এবারে লা লিগার খেতাব। আজ রাতেই তা পরিষ্কার হয়ে যাবে। ২০১৩-১৪ মরশুমে শেষবার লা লিগার খেতাব জিতেছিল আতলেতিকো মাদ্রিদ।
সেইবার কোচের ভূমিকায় ছিলেন আর্জেন্টাইন কোচ সিমিওন। আর এবারেও তারই প্রশিক্ষণের অধীনে দ্বিতীয়বার খেতাবের মুখোমুখি আতলেতিকো মাদ্রিদ। আজ রাতে রিয়াল ভালাদোলিদের মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ। খেতাব জয়ের জন্য এই ম্যাচটি জিততেই হবে আতলেতিকো মাদ্রিদকে। কেননা রিয়াল মাদ্রিদ এর সঙ্গে আতলেতিকোর পয়েন্টের ব্যবধান মাত্র ২। সে কারণেই অপর ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতলে আর অপরদিকে যদি কোন কারনে আতলেতিকো মাদ্রিদ পয়েন্ট নষ্ট করে সে ক্ষেত্রে চ্যাম্পিয়ন হবে রিয়াল মাদ্রিদ। দুটি ম্যাচের দিকেই নজর রয়েছে ফুটবল অনুরাগীদের। যেখানে সামান্য ভুল ত্রুটি খেতাব থেকে অনেকটা দূরে নিয়ে যেতে পারে যে কোন দলকে। দুটি দলই নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে এবারের এই টুর্নামেন্টের তবে সবাইকে পেছনে ফেলে এবারে নজর কেড়েছে সিমিওনের আতলেতিকো মাদ্রিদ। তবে আতলেতিকো মাদ্রিদকে এগিয়ে রাখলেও প্রতিপক্ষকে জায়গা ছেড়ে দিতে নারাজ জিদানের রিয়াল মাদ্রিদ। ভিয়া রিয়ালের মুখোমুখি হবে জিদানের দল রিয়াল মাদ্রিদ। আতলেতিকো পয়েন্ট নষ্ট করলে আর রিয়াল জিতলে চ্যাম্পিয়ন হবে জিদানের রিয়াল মাদ্রিদ। তবে দুইদলের পয়েন্ট যদি কোন কারণে সমান হয় তাহলে খেতাব উঠবে জিদানের রিয়াল মাদ্রিদ এর মুকুটে। ম্যাচের সময় যত এগিয়ে আসছে যতই উত্তাপ বাড়ছে ফুটবল অনুরাগীদের মধ্যে।
