অনুশীলন শুরু সুনীলদের, প্রথম ম্যাচে প্রতিপক্ষ কাতার
Connect with us

খেলার খবর

অনুশীলন শুরু সুনীলদের, প্রথম ম্যাচে প্রতিপক্ষ কাতার

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২২ মে : বিশ্বকাপ ফুটবল এবং এশিয়া কাপের সূচনায় আর খুব একটা বেশি সময় নেই। সেকারণে প্রাক বিশ্বকাপ পর্বের ম্যাচ এবং আগামী এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলার জন্য ইতিমধ্যেই বুধবার দোহায় পৌঁছে গিয়েছে ভারতীয় ফুটবল দল।

জানা গিয়েছে, দোহায় তিনটে ম্যাচে খেলার সুযোগ পাবে ভারতীয় ফুটবল দল। ২৮ জন ফুটবলার কে সঙ্গে নিয়ে দোহায় গিয়েছেন কোচ ইগর স্টিমাচ। পাশাপাশি করোনা আবহ কাটিয়ে এবং করোনা মুক্ত হয়ে দলে ফিরেছেন সুনীল ছেত্রী। উল্লেখ্য দীর্ঘদিন অনুশীলনের বাইরে ছিলেন ভারতীয় ফুটবল দলের ফুটবলাররা। সুনীল ছেত্রী সহ একাধিক ফুটবলার করোনা আক্রান্ত হয়েছিলেন। ইতিমধ্যেই তারা করোনামুক্ত হয়ে দোহায় পৌঁছে দীর্ঘদিন পর অনুশীলন শুরু করলেন। তাছাড়া দোহায় পৌঁছে নিয়মমাফিক কোয়ারেন্টিন পর্ব কাটাতে হোটেলের রুমে ঘর বন্দী ছিলেন ভারতীয় ফুটবল দলের ফুটবলাররা। এরপর করোনা পরীক্ষা করার পর অনুশীলনে ছাড়পত্র মেলে খেলোয়াড়দের। অনুশীলনের ফাঁকে বেশ খোশ মেজাজেই দেখা গেল ফুটবলারদের। পাশাপাশি কোচ ইগর স্টিমাচের সাথে আলোচনা সারতে দেখা গেল ফুটবলারদের। ভারত ৩ জুন প্রথম ম্যাচে মুখোমুখি হবে কাতারের বিরুদ্ধে।