পয়লা এপ্রিল থেকে কোন কোন পণ্যের দাম বাড়ছে? জেনে নিন
Connect with us

বাজার দর

পয়লা এপ্রিল থেকে কোন কোন পণ্যের দাম বাড়ছে? জেনে নিন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০১ এপ্রিল : আজ ১ এপ্রিল। শুরু হল ২০২১-২২ অর্থবর্ষ। আর এই অর্থবর্ষের প্রথম দিন থেকেই বাড়তে চলেছে একাধিক জিনিসপত্রের নাম। গত ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে তেমনই ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। সেই বাজেট অনুযায়ীই এবার দাম বাড়তে চলেছে একাধিক পণ্যের। এবার দেখে নিন কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে?

১. বাইক-গাড়ির মূল্যবৃদ্ধি: ১ এপ্রিল থেকে বাড়তে চলেছে বাইক এবং গাড়ির দাম। ইতিমধ্যে গাড়ির দাম বাড়ার কথাটি ঘোষণাও করে দিয়েছে মারুতি সুজুকি, নিসান-সহ একাধিক সংস্থা। শুধু চারচাকা নয়, দু’চাকার দামও বাড়তে চলেছে। হিরো মোটোকর্পের মতো সংস্থা জানিয়েছে, ১ এপ্রিল থেকে অন্তত আড়াই হাজার টাকা পর্যন্ত দাম বাড়তে চলেছে সংস্থার বাইকগুলির।

২. টিভি: নয়া অর্থবর্ষ থেকে বাড়তে চলেছে টিভির দামও। গত আট মাস থেকেই টিভির দাম অল্প অল্প করে বেড়েছে। আর এবার ১ এপ্রিল থেকে দাম আরও বাড়বে। সূত্রের খবর, অন্তত দুই থেকে তিন হাজার টাকা করে বাড়তে পারে টিভির দাম।

৩. এসি এবং রেফ্রিজারেটর: শুধু টিভি নয়, দাম বাড়ছে এসি এবং রেফ্রিজারেটরেরও। এসি প্রতি দাম বাড়তে চলেছে ১৫০০ থেকে ২০০০ টাকা। একইভাবে বাড়বে রেফ্রিজারেটরের দামও।

Advertisement
ads

৪. বিমানভাড়া: করোনা কালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে উড়ানশিল্প। এই সময় আন্তর্জাতিক উড়ানের পাশাপাশি বন্ধ ছিল অন্তর্দেশীয় উড়ান। তবে এবার অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক দুই ক্ষেত্রেই ভাড়া কিছুটা করে বাড়ছে। চলতি মাসেই একথা ঘোষণা করেছে ডিজিসিএ।

৫. দুধ: মধ্যবিত্তের দুশ্চিন্তা আরও বাড়তে চলেছে ১ এপ্রিল থেকে। সূত্রের খবর, লিটারপিছু তিনটাকা করে বাড়তে পারে মূল্য।

৬. অ্যালকোহলের দাম: নয়া অর্থবর্ষ থেকেই উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ-সহ একাধিক জায়গায় বাড়বে মদ এবং বিয়ারের দাম।

Advertisement
ads