‘২৩ এপ্রিল ঘরে থাকুন, না হলে ৫ মে...’! কেষ্টভূমে দাঁড়িয়ে ‘হুঁশিয়ারি’ অমিত শাহের
Connect with us

ভাইরাল খবর

‘২৩ এপ্রিল ঘরে থাকুন, না হলে ৫ মে…’! কেষ্টভূমে দাঁড়িয়ে ‘হুঁশিয়ারি’ অমিত শাহের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বীরভূমের রাজনীতিতে একদা বেতাজ বাদশাহ ছিলেন অনুব্রত মণ্ডল। তবে বর্তমানে সেই ‘কেষ্ট’ গড়ে দাঁড়িয়েই শাসকদলের নেতা-কর্মীদের চরম হুঁশিয়ারি (Warning) দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার বোলপুরের পল্লিমঙ্গল ক্লাবের মাঠ থেকে তিনি সাফ জানান, “তৃণমূলের গুন্ডারা যেন ২৩ এপ্রিল ঘরে বসে থাকেন, না হলে ৫ মে খুঁজে খুঁজে সকলকে জেলে ভরব।”

এদিন ভোট পরবর্তী হিংসার (Post-poll violence) প্রসঙ্গ টেনে শাহ বলেন, ২০২১ সালের মতো অত্যাচার এবার সহ্য করা হবে না। বীরভূমবাসীকে তাঁর বার্তা, “আপনারা মেশিনে (EVM) পদ্মের চিহ্ন খুঁজে নিন, তৃণমূলের গুন্ডাদের আমরা খুঁজে নেব।” দুর্নীতি ইস্যুতেও আক্রমণাত্মক ছিলেন শাহ। ২৬ হাজার শিক্ষকের চাকরি থেকে শুরু করে রেশন ও আবাস যোজনার দুর্নীতি (Corruption)—সবক্ষেত্রেই তিনি তৃণমূলকে কাঠগড়ায় তোলেন। এমনকি জলজীবন মিশনের টাকা ‘তৃণমূলের গুন্ডারা’ আত্মসাৎ করেছে বলেও দাবি করেন তিনি।

মহিলা সুরক্ষা (Women Security) নিয়ে শাহের প্রতিশ্রুতি, “বিজেপি ক্ষমতায় এলে এমন বাংলা তৈরি হবে যেখানে রাত ১টাতেও মেয়েরা স্কুটিতে বেরোতে পারবে। কোনো আরজি কর বা দুর্গাপুর হবে না।” পাশাপাশি অনুপ্রবেশ (Infiltration) ও অভিন্ন দেওয়ানি বিধি (UCC) নিয়ে তিনি জানান, ৮ মে-র পর অনুপ্রবেশকারীদের খুঁজে দেশছাড়া করা হবে এবং রাজ্যে ইউসিসি চালু হবে।

Advertisement
ads

অন্যদিকে, শাহ যখন বোলপুরে ‘বদল’ ও ‘বদলা’র ডাক দিচ্ছেন, ঠিক সেই সময়ই সিউড়ির সভা থেকে পালটা সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রের বঞ্চনার (Deprivation) অভিযোগ তুলে জানান, কেন্দ্র টাকা না দিলেও রাজ্য নিজের ক্ষমতায় বিভিন্ন জনমুখী প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে সোমবার দুই হেভিওয়েট নেতার বাকযুদ্ধে সরগরম হয়ে উঠল বীরভূম।

Continue Reading
Advertisement