কবে চালু হচ্ছে রাধিকাপুর এক্সপ্রেস? জেনে নিন
Connect with us

রায়গঞ্জ

কবে চালু হচ্ছে রাধিকাপুর এক্সপ্রেস? জেনে নিন

Dipa Chakraborty

Published

on

রায়গঞ্জ, ১৩জুন : দীর্ঘদিন বাদে চালু হচ্ছে উত্তর দিনাজপুর জেলা থেকে কলকাতা যাওয়ার একমাত্র ট্রেন রাধিকাপুর এক্সপ্রেস। ১৬ ই জুন কলকাতা থেকে ও ১৭ ই জুন রাধিকাপুর থেকে চলাচল শুরু করবে রাধিকাপুর এক্সপ্রেস৷

ফলে কিছুটা হলেও খুশি সাধারণ মানুষ। উল্লেখ্য করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল গোটা দেশ। করোনার থাবায় বহু মানুষের মৃত্যু হয়েছে। ফলে বন্ধ করে দেওয়া হয় এক্সপ্রেস ট্রেনগুলি। তারওপর করোনা সংক্রমণ রোধে রাজ্যে গত ১৬ ই মে থেকে শুরু হয়েছিল লকডাউন। ১৫ ই জুন শেষ হচ্ছে সেই বিধিনিষেধ। ফলে তারপর আবারও লকডাউনের বিধিনিষেধ বলবৎ থাকবে নাকি প্রত্যাহার করা হবে তা অবশ্য সময়ই বলবে। তবে দীর্ঘ একমাস লকডাউনের বিধিনিষেধ থাকায় করোনা সংক্রমণে অনেকটাই রাশ টানা সম্ভব হয়েছে৷ এই পরিস্থিতিতে আগামী ১৬ ই জুন থেকে রাধিকাপুর এক্সপ্রেস চালু করছে রেল কর্তৃপক্ষ। রাধিকাপুর থেকে চলাচল শুরু করবে ১৭ ই জুন থেকে। রায়গঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার রাজু কুমার জানিয়েছেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আগামী ১৬ ই জুন থেকে স্পেশাল ট্রেন হিসেবেই রাধিকাপুর এক্সপ্রেস চলাচল শুরু করবে৷ করোনা বিধি মেনেই যাত্রী সাধারণকে ট্রেনে সফর করতে হবে৷ এদিকে কলকাতা যাওয়ার ট্রেন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বহু মানুষ৷ প্রয়োজন থাকলেও অনেকেই কলকাতা যেতে পারেন নি৷ ফলে দীর্ঘদিন বাদে ট্রেন চালু হতে চলায় খুশি যাত্রীরা। https://youtu.be/Apt7-jvWI7c