খেলার খবর
ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে ইউরোপ সেরা চেলসি
নিউজ ডেস্ক , ৩০ মে : এবারে ইউরোপ সেরা হল চেলসি। ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়েও ইউরোপ সেরা হলো চেলসি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটিকে ১-০ গোলে হারালো চেলসি।
চেলসির হয়ে মরসুমের মাঝপথে দায়িত্ব নিয়েছিলেন থমাস তুচেল। মরসুমের মাঝপথে দায়িত্ব নিয়ে দলকে চ্যাম্পিয়ন করলেন থমাস তুচেল। শুরু থেকেই তেমনভাবে খেলায় ছাপ ফেলতে পারেনি চেলসি। তবে ধারাবাহিকভাবে নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছিলেন কান্তে, ম্যাসন মাউন্ট, কাই হাভার্টজ সহ অন্যান্য তারকা ফুটবলাররা। সে কারণে দলকে আরও মজবুত করে তুলতে মাঝপথে দায়িত্ব নেন থমাস তুচেল। দায়িত্ব নিয়ে দলকে ফাইনালে নিয়ে গিয়ে চ্যাম্পিয়ন করলেন তিনি। এদিন ফাইনালের শুরু থেকেই আক্রমণ এবং প্রতিআক্রমণ জারি রেখেছিল চেলসি এবং ম্যাঞ্চেস্টার সিটি। প্রথমার্ধে গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪২ মিনিটের মাথায় চেলসির তারকা ফুটবলার ম্যাসন মাউন্ট এর পাস থেকে একমাত্র গোল করেন কাই হাভার্টজ। এরপর আর নিজেদের খাতা খুলতে পারেনি ম্যাঞ্চেস্টার সিটি। ম্যাচটি ১-০ তে জিতে জয় ছিনিয়ে নেয় চেলসি। ম্যাচের সেরা হন চেলসির তারকা ফুটবলার কান্তে। পেপ গুয়ার্দিওলার দলের এবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল।
