পথ দুর্ঘটনায় মৃত ১৫ শ্রমিক, আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্র ও রাজ্যের
Connect with us

দেশ

পথ দুর্ঘটনায় মৃত ১৫ শ্রমিক, আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্র ও রাজ্যের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২০ জানুয়ারী : গুজরাটের সুরাটে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জন শ্রমিকের। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন মহিলা ও এক শিশু সুরাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কোসাম্বা গ্রামের কাছে ওই শ্রমিকরা রাস্তার ধারে ঘুমিয়ে ছিলেন।

রাতে তীব্র গতিতে ছুটে আসা ডাম্পার তাদের পিষে দেয়। ঘটনাস্থলেই মারা যান ১২ জন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর, আরও তিনজনের মৃত্যু হয়। অন্যদিকে ট্রাকের চালক ও খালাসী সহ আহত ৬ জনকে সুরাটের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ ট্যুইট করে তিনি মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। ট্যুইট বার্তায় তিনি মৃতদের শোকস্তব্ধ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে এককালীন অর্থসাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হবে বলে জানা গেছে৷ গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণিও দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনিও নিহতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করেছেন।

Continue Reading
Advertisement