বিনোদন
আবারও ভাইরাল উরফি, চোখে জল-মাথা ফোলা ছবি নিয়ে উদ্বেগ
ডিজিটাল ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতিটি পোস্ট মানেই চর্চা ও চমক। কখনও বোল্ড ফ্যাশন, কখনও অদ্ভুত মেকআপ—এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে প্রায়ই থাকেন ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ (Urfi Javed)। কিছুদিন আগেই ঠোঁট থেকে ফিলার সরিয়ে মুখ ফুলে যাওয়ার ছবি পোস্ট করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তিনি। এবার ফের সোশ্যাল মিডিয়ায় চোখে জলভেজা ছবি দিয়ে উদ্বেগ বাড়ালেন অনুরাগীদের মধ্যে।
সম্প্রতি উরফি ইনস্টাগ্রামে (Instagram) নিজের কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানেই দেখা যাচ্ছে—মাথা ফুলে রয়েছে, চোখে জমেছে জল। ক্যাপশনে তিনি লেখেন, “কান্না কি ক্যালোরি কমায়?”। তাঁর এই পোস্ট দেখে নেটপাড়া কার্যত দ্বিধাবিভক্ত। কেউ দুশ্চিন্তায়, কেউ ব্যঙ্গ করছেন। অনেকেই জানতে চাইছেন, এমন কী ঘটেছে যার জেরে এভাবে কাঁদতে হয়েছে তাঁকে?
View this post on Instagram
যদিও উরফি নিজে কিছু খোলসা করেননি। আগের একটি ভিডিওতে তাঁকে মুখে সূচ ফুটাতে দেখা গিয়েছিল। অনেকে ভেবেছিলেন, ফের ফিলার করাচ্ছেন তিনি। তবে উরফি সাফ জানিয়েছিলেন, তিনি ফিলার করাচ্ছেন না, বরং আগের ফিলার সরাচ্ছেন। তাঁর কথায়, “পুরনো ফিলার নষ্ট হয়ে গিয়েছিল, তাই এই সিদ্ধান্ত। চিকিৎসকের পরামর্শে আবার করাবো, তবে এবার সূচ নয়।”
তবে নতুন ছবির সঙ্গে কোনও ব্যাখ্যা না থাকায় নেটিজেনদের কৌতূহল আরও বেড়েছে। মন খারাপ? শারীরিক সমস্যা? না কি শুধুই কন্টেন্ট—এই প্রশ্নের উত্তর এখনও অধরা। তবে উরফির এই ‘অসাধারণ স্বাভাবিক’ পোস্টও যেন তাঁর পরিচিত স্টাইলেই নতুন বিতর্ক তৈরি করল।


