একসঙ্গে ৭৩ চিকিৎসকের প্রাইভেট প্র্যাকটিসের আবেদন বাতিল করল স্বাস্থ্যভবন
Connect with us

ভাইরাল খবর

একসঙ্গে ৭৩ চিকিৎসকের প্রাইভেট প্র্যাকটিসের আবেদন বাতিল করল স্বাস্থ্যভবন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সরকারি চিকিৎসকদের (Government Hospital Doctors) প্রাইভেট প্র্যাকটিস নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা ও অভিযোগ ছিল। নিয়ম অনুযায়ী, সরকারি চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখানোর জন্য স্বাস্থ্যদফতরের অনুমতি, অর্থাৎ এনওসি (No Objection Certificate) পাওয়া বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে বহু চিকিৎসক সেই অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে প্রাইভেট প্র্যাকটিস চালিয়ে এসেছেন, স্বাস্থ্যকর্তাদের ‘মৌন সম্মতি’র জোরে।

তবে আরজি কর হাসপাতালের আন্দোলনের পর বদলেছে চিত্র। কড়া মনোভাব নিয়েছে রাজ্যের স্বাস্থ্যদফতর (Health Department)। ১ সেপ্টেম্বর জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী, একসঙ্গে ৭৩ জন চিকিৎসকের প্রাইভেট প্র্যাকটিসের অনুমতির আবেদন খারিজ করে দিয়েছে স্বাস্থ্যভবন। তালিকায় রয়েছেন জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার থেকে শুরু করে বিভিন্ন বিভাগের (Medicine, Surgery, Gynae, Paediatrics, ENT, Dermatology ইত্যাদি) বিশেষজ্ঞ চিকিৎসকরাও।

এঁদের মধ্যে কেউ চাকরিতে যোগ দেওয়ার কয়েক বছর পর, কেউ আবার এক দশকেরও বেশি সময় পরে এনওসির আবেদন করেন—যা সরকারি নিয়মের পরিপন্থী। বাম আমলের (১৯৯৩) নিয়ম অনুযায়ী, যোগদান, বদলি বা প্রমোশনের সময়েই প্রাইভেট প্র্যাকটিসের অনুমতির আবেদন করা বাধ্যতামূলক।

Advertisement
ads

এই সিদ্ধান্ত ঘিরে চিকিৎসক মহলে অস্বস্তি ছড়িয়েছে। একাংশের মতে, দীর্ঘদিন ধরে প্রাইভেট প্র্যাকটিস অনেক চিকিৎসকের আয়ের প্রধান মাধ্যম হয়ে উঠেছে। হঠাৎ করে এই ব্যবস্থা বন্ধ হলে প্রভাব পড়তে পারে সরকারি হাসপাতালের পরিষেবাতেও।

সব মিলিয়ে, এনওসি-র এই কড়া সিদ্ধান্ত রাজ্যের স্বাস্থ্যব্যবস্থায় নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Continue Reading
Advertisement