কড়া নজরদারিতে আসন্ন এসএসসি পরীক্ষা, নবান্নের একাধিক নির্দেশ জেলাশাসক ও পুলিশকে
Connect with us

ভাইরাল খবর

কড়া নজরদারিতে আসন্ন এসএসসি পরীক্ষা, নবান্নের একাধিক নির্দেশ জেলাশাসক ও পুলিশকে

Dipa Chakraborty

Published

on

Digital Desk: স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) আসন্ন শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে কোনও শিথিলতা রাখতে নারাজ নবান্ন (Nabanna)। কড়া নিরাপত্তা ও কঠোর নজরদারিতে পরীক্ষা আয়োজনের জন্য ইতিমধ্যেই জেলাশাসক (District Magistrate) ও পুলিশ সুপারদের (Police Superintendent) স্পষ্ট নির্দেশ পাঠানো হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর নবম-দশম শ্রেণির এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant) বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। জানানো হয়েছে, প্রতিটি জেলায় একজন অতিরিক্ত জেলাশাসক পর্যায়ের আধিকারিক পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবেন। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট (Deputy Magistrate) পদমর্যাদার আধিকারিক উপস্থিত থাকবেন।

প্রশ্নপত্র পরিবহনের সময় একজন সরকারি আধিকারিককে সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পুলিশ সুপারের নেতৃত্বে পরীক্ষার্থীদের ফ্রিস্কিং বা শারীরিক তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোন কেন্দ্রে কীভাবে সেই তল্লাশি হবে, তা নির্ধারণ করবে স্থানীয় পুলিশ প্রশাসন।

Advertisement
ads ads

নির্দেশে আরও জানানো হয়েছে, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি (CCTV) ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক। পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কোনও পরীক্ষার্থী মোবাইল ব্যবহার করতে ধরা পড়লে তাঁর পরীক্ষা সঙ্গে সঙ্গে বাতিল করা হবে।

এছাড়া পরীক্ষার দিন পরীক্ষার্থীদের সুবিধার্থে পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রেল পরিষেবা যাতে স্বাভাবিক থাকে, সেই বিষয়েও রেল কর্তৃপক্ষকে রাজ্যের পক্ষ থেকে জানানো হবে।

সব মিলিয়ে, গতবারের বিতর্ক এড়াতে এবারের এসএসসি পরীক্ষা নিরাপত্তা ও স্বচ্ছতার কড়া গণ্ডিতেই আয়োজন করতে চায় রাজ্য সরকার।

Advertisement
ads ads