প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, তেজস্বীর বিরুদ্ধে দুই রাজ্যে মামলা দায়ের
Connect with us

ভাইরাল খবর

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, তেজস্বীর বিরুদ্ধে দুই রাজ্যে মামলা দায়ের

Dipa Chakraborty

Published

on

Digital Desk: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে সমাজমাধ্যমে বিতর্কিত পোস্ট করায় বিপাকে পড়লেন আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। মহারাষ্ট্রের গড়চিরোলি (Gadchiroli)-তে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শাহজাহানপুরেও একই অভিযোগে আরেকটি এফআইআর হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনা শুক্রবারের। ভোটমুখী বিহারে মোদির সফরের আগে তেজস্বী তাঁর সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে একটি কার্টুন শেয়ার করেন। সেখানে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি লেখেন— “আজ বিহারে মিথ্যাচারের পাহাড় তৈরি হবে। মোদি তা গড়বেন। কিন্তু ন্যায়প্রেমী মানুষ দশরথ মাঝির মতো সেই পাহাড় ভেঙে দেবে। ১১ বছরের শাসনের হিসাব দিন।” এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে।

গড়চিরোলির বিজেপি সাংসদ মিলিন্দ নারোটে (Milind Narote) থানায় গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ৩৫৬, ৩৫২ এবং ৩৫৩ ধারায় মামলা রুজু হয়েছে তেজস্বীর বিরুদ্ধে। একই অভিযোগে শাহজাহানপুর পুলিশও এফআইআর দায়ের করেছে।

Advertisement
ads

প্রসঙ্গত, শুক্রবার বিহারের গয়ায় (Gaya) একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেই মঞ্চে আরজেডি-র দুই বিধায়ককে মোদির পাশে দেখা যায়। এরপরেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়। অনেকে মনে করছেন, লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) দলের দুই নেতার উপস্থিতি তেজস্বীর উপর চাপ আরও বাড়াতে পারে। তবে বিজেপি শিবির জানিয়েছে, সরকারি অনুষ্ঠান হওয়ায় সবার জন্য আমন্ত্রণ ছিল।

সব মিলিয়ে, তেজস্বীর পোস্ট এখন জাতীয় রাজনীতিতে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। তাঁর বিরুদ্ধে এফআইআর রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

Continue Reading
Advertisement