লক্ষাধিক টাকার বিদেশি মদ সহ গ্রেফতার বিহারের দুই যুবক
Connect with us

উত্তর দিনাজপুর

লক্ষাধিক টাকার বিদেশি মদ সহ গ্রেফতার বিহারের দুই যুবক

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর, ০৮ মে :বাংলা থেকে বিহারে মদ পাচারের সময় উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশ জেলার অন্তগর্ত কানকি পুলিশের জালে ধরা পড়ল দুই যুবক। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মহম্মদ অকিল ও সন্তোষ কুমার মণ্ডল।

এদের বাড়ি বিহারের আরারিয়া জেলার পলাশি থানার কানখুদিয়া এলাকায়। নম্বর বিহীন একটি স্করপিও গাড়িতে করে শুক্রবার রাতে তারা প্রচুর পরিমাণে বিদেশি মদ নিয়ে যাচ্ছিল বিহারে। সেই সময় কানকি এলাকায় গাড়ির নম্বর প্লেট না থাকায় সন্দেহ হয় রাস্তায় কর্তব্যরত পুলিশ কর্মীদের। গাড়ি থামিয়ে তল্লাশি চালালে উদ্ধার হয় প্রচুর বিদেশি মদ। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৩৩ হাজার টাকা। এরপরেই বিহারের ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। আটক করা হয় স্করপিও গাড়িটিকেও। ধৃত দুই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার তাদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়।