ভাইরাল খবর
‘রোমিও’র জন্য একসঙ্গে ঘর ছেড়েছিলেন দুই জা, শেষপর্যন্ত আইনের জালে
ডিজিটাল ডেস্কঃ একই পরিবারের দুই বউয়ের সঙ্গে পালানো এক যুবককে কেন্দ্র করে ফের উত্তাল বাগদা। ঘর ভেঙে নতুন সংসারের স্বপ্ন ছিল, কিন্তু শেষমেশ কোলকাতায় গিয়ে ধরা পড়লেন দুই জা। প্রেমিকের হাত ধরে পালালেও শেষরক্ষা হল না—গ্রেফতার হতে হল দুই জা।
ঘটনাটি উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাগদার মালিদা গ্রামের। শেখ পরিবারের দুই ভাইয়ের স্ত্রী, যাঁদের ঘরে সন্তানও রয়েছে, সম্প্রতি পালিয়ে যান পাড়ার যুবক আরিফ মোল্লা (Arif Molla)-র সঙ্গে। অভিযোগ, পালানোর আগে শ্বশুর-শাশুড়ি এবং নিজ সন্তানদের চায়ের সঙ্গে কিছু মিশিয়ে অজ্ঞান করেন তাঁরা। এই পরিকল্পনায় মূল ভূমিকা নেয় আরিফ, যিনি নিজেও বিবাহিত এবং সন্তানের বাবা।
শেখ পরিবারের এক সদস্য আনিসুর শেখ (Anisur Sheikh) বলেন, “এর আগেও ওই যুবক একবার একই কাণ্ড ঘটিয়েছিল। এবার আর ছেড়ে কথা বলব না। বাবা-মা, বাচ্চাদের অসুস্থ করে আবার পালিয়েছে। শাস্তি চাই ওদের।”
এদিকে, আরিফের স্ত্রী সোনিয়া মোল্লা (Soniya Molla) জানিয়ে দেন, “আমি জানতাম সম্পর্কের কথা। কিন্তু এবার সীমা ছাড়িয়ে গেছে। আমারও একটা জীবন আছে, আমার সন্তানের ভবিষ্যত রয়েছে। এদের কঠোর শাস্তি দেওয়া হোক।”
পরিবারের তরফে থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে এবং অবশেষে কলকাতা (Kolkata) থেকে দুই বধূকে গ্রেপ্তার করে। শিগগিরই মূল অভিযুক্ত আরিফেরও খোঁজ মিলতে পারে বলে জানিয়েছে পুলিশ।
প্রেম ও বিশ্বাসঘাতকতার এমন কাহিনি গ্রামে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, এই ঘটনায় শুধু একটি পরিবার নয়, গোটা সমাজই প্রশ্নের মুখে।


