বিশ্বের খবর
জাপানে প্রোটোকল ভুলে বিভ্রান্ত ট্রাম্প! ‘গার্ড অফ অনারে’ মার্কিন প্রেসিডেন্টের আজব কাণ্ডে হাসির ঝড়
ডিজিটাল ডেস্কঃ জাপান (Japan) সফরে গিয়ে ফের আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) — তবে কূটনৈতিক কারণে নয়, বরং তাঁর ‘অদ্ভুত’ আচরণের (Awkward Behaviour) জন্য! টোকিও পৌঁছনোর পর ট্রাম্পকে দেওয়া হয় ‘গার্ড অফ অনার (Guard of Honour)’। কিন্তু সেই মুহূর্তে ট্রাম্পের যেন প্রোটোকল (Protocol) স্মৃতি থেকে উধাও!
দেখা যায়, প্রথমে তিনি হঠাৎ হাত তুলে স্যালুট (Salute) করেন। তারপর আবার হাত নামিয়ে ফেলেন। এরপরও বেশ কিছুক্ষণ অন্যমনস্ক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন। এমনকি যখন জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি (Sanae Takaichi) ইঙ্গিত দেন যে তাঁকে একটু থামতে হবে, ট্রাম্প তখনও এগিয়ে চলেছেন! যেন কোনও বাগানে অবসর হাঁটছেন এমন ভঙ্গি— মুখে হালকা বিভ্রান্তি, চোখে শূন্য দৃষ্টি।
During an official welcome ceremony in Tokyo, US President Donald Trump briskly walked ahead of Japanese Prime Minister Sanae Takaichi, leaving his host momentarily trailing during the honor guard review. Japan’s PM repeatedly guided Trump along the route… but brief confusion… pic.twitter.com/oT94nVQjYn
— PhoenixTVHK (@PhoenixTVHK) October 28, 2025
এক পর্যায়ে জাপানের এক গার্ড (Guard) তাঁকে নির্দেশ দেয় কোথা দিয়ে ডায়াসে (Dais) যেতে হবে। কিন্তু ট্রাম্প সেই নির্দেশও উপেক্ষা করেন। শেষমেশ প্রধানমন্ত্রী তাকাইচিকেই (Prime Minister Takaichi) নিজে এগিয়ে এসে মার্কিন প্রেসিডেন্টকে পথ দেখাতে হয়!
এই পুরো ঘটনাটি ধরা পড়ে একাধিক ক্যামেরায়, যা মুহূর্তেই ভাইরাল (Viral) হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের (Netizens) মধ্যে শুরু হয় হাসির বন্যা। কেউ বলছেন “ট্রাম্প যেন প্রোটোকল নয়, নিজের তালেই চলছেন”, আবার কেউ মন্তব্য করেছেন “এ যেন প্রেসিডেন্ট না, পর্যটক (Tourist)!”
প্রসঙ্গত, ৭৯ বছর বয়সি ট্রাম্পের মানসিক স্থিতি (Mental Stability) নিয়ে গত কয়েক মাস ধরেই প্রশ্ন উঠছে। সম্প্রতি তিনি প্রকাশ্যে ভারত (India) ও ইরানকে (Iran) গুলিয়ে ফেলেছিলেন এবং দাবি করেছিলেন, তাঁর শুল্কনীতি (Tariff Policy) নাকি ভারত–পাকিস্তানের সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ (Nuclear War) ঠেকিয়েছে!
সব মিলিয়ে জাপানে ‘গার্ড অফ অনার’-এর মঞ্চে ট্রাম্পের এই বিভ্রান্তি আরও একবার তাঁর মানসিক সক্ষমতা নিয়ে বিতর্ক উস্কে দিল।
