ভাঙড়ে তৃণমূলের অন্দরে সংঘাত! কাইজার আহমেদকে খুনের হুমকির অভিযোগে তপ্ত রাজনীতি
Connect with us

ভাইরাল খবর

ভাঙড়ে তৃণমূলের অন্দরে সংঘাত! কাইজার আহমেদকে খুনের হুমকির অভিযোগে তপ্ত রাজনীতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে ভাঙড়ের (Bhangar) রাজনৈতিক পরিবেশ। মঙ্গলবার রাতে চাঞ্চল্য ছড়ায় তৃণমূল (TMC) নেতা কাইজার আহমেদের (Kaizar Ahmed) বাড়ির সামনে। তাঁর অভিযোগ, দলীয় নেতা বাহারুল ইসলাম (Baharul Islam)সাবিরুল ইসলাম (Sabirul Islam) নেতৃত্বে কয়েকশো কর্মী-সমর্থক (Supporters) তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে অশালীন ভাষায় গালাগাল (Abuse) করে এবং খুনের হুমকি (Murder Threat) দেয়।

কাইজারের দাবি, “রাতে প্রায় ৩০ থেকে ৪০ জনের দল এসেছিল। বাহারুল ও সাবিরুলই (Baharul–Sabirul) নেতৃত্বে ছিল। তারা আমাদের বাড়ির সামনে এসে বলেছে, ‘তোকে খুন করব’। আমি পুলিশের (Police) দ্বারস্থ হয়েছি। তবুও তারা এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে।”

ঘটনার পরে কাইজারের বাড়ির সামনে থেকে বেশ কিছু CCTV ফুটেজ (CCTV Footage) সংগ্রহ করেছে পুলিশ। সূত্রের খবর, ফুটেজে কিছু মুখ দেখা গেলেও তদন্তের স্বার্থে পুলিশ বিস্তারিত জানায়নি। রাজনৈতিক মহলে (Political Circle) শুরু হয়েছে জোর চর্চা।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বাহারুল ইসলাম। তাঁর বক্তব্য,

Advertisement
ads

“এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যে সিসিটিভি দেখানো হচ্ছে সেটা কোথাকার, সেটা ও প্রমাণ করুক। প্রশাসন (Administration) নিশ্চয়ই তদন্ত করবে। যদি কেউ দোষী হয়, শাস্তি পাক।”

এরপর কাইজারের বিরুদ্ধেও তোপ দাগেন বাহারুল। তিনি বলেন,

“এই মিথ্যাচার ও অনেকদিন ধরেই করছে। ২০২১-এ দলকে হারিয়েছে, ২০২৩-এ বিরোধিতা করেছে, ২০২৪-এ গদ্দারি (Betrayal) করেছে। এখন আইএসএফের (ISF) শক্তি বাড়ানোর জন্য এসব নাটক করছে।”

ভোটের মুখে এই ঘটনায় ভাঙড়ের রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত। তৃণমূলের অন্দরের এই সংঘাত ভোটের আগে দলের মাথাব্যথা বাড়াচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Continue Reading
Advertisement