৩৫% বুথে তৃণমূলের বিএলএ রেজিস্ট্রেশন নেই! চক্রান্ত নাকি গাফিলতি?
Connect with us

ভোটের খবর

৩৫% বুথে তৃণমূলের বিএলএ রেজিস্ট্রেশন নেই! চক্রান্ত নাকি গাফিলতি?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের (TMC) দাবি—রাজ্যের ১০০% বুথে দলীয় বুথ লেভেল এজেন্ট (BLA)-দের নাম জমা দেওয়া হলেও এসআইআর (SIR) প্রক্রিয়াতে এখনও প্রায় ৩৫% বুথে নাম রেজিস্ট্রেশন হয়নি। ফলে প্রশ্ন উঠছে—এটি কি নির্বাচন কমিশন (Election Commission)-বিজেপি (BJP) যৌথভাবে পরিকল্পিত চক্রান্ত, নাকি তৃণমূলের অভ্যন্তরে কোনও গাফিলতি?

দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য, ১০০ শতাংশ বুথে অ্যাপয়েন্টমেন্ট লেটার (Appointment Letter) দেওয়া সত্ত্বেও কমিশনের পোর্টালে (Portal) মাত্র ৬৫% নাম নথিভুক্ত। আর যদি শেষ পর্যন্ত ওই ৩৫% নাম নথিভুক্ত না হয়, তবে ৯ ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকা (Draft Voter List) নিয়ে বুথে বুথে ‘ভেরিফিকেশন’ (Verification)-এর সময় জোড়াফুলের প্রতিনিধি কোনও দাবি তুলতেই পারবেন না। এতে সুবিধা পাবে বিরোধী শিবির এবং কেন্দ্রীয় শাসকদল বিজেপি—এমনই অভিযোগ তৃণমূলের।

সূত্রের খবর, রবিবার থেকেই তৃণমূলের শীর্ষস্তর দ্রুত তদন্ত শুরু করেছে। সোমবার ভারচুয়াল সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই বিষয়ে কড়া বার্তা দিতে পারেন।

Advertisement
ads

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বহু বিরোধী মতাদর্শ-ঘনিষ্ঠ বিএলও (BLO)—বিশেষ করে বাম ও বিজেপি সমর্থক কর্মীরা—ইচ্ছাকৃতভাবেই তৃণমূলের বিএলএ-দের নাম কমিশনে নথিভুক্ত করছেন না। কেউ বলছেন অতিরিক্ত কাজের চাপ, কেউ বা অজুহাত দেখাচ্ছেন সময়ের অভাব। অনেক বুথে দেখা যাচ্ছে, বিএলও-র সঙ্গে পাঁচ-দশজন তৃণমূল কর্মী ঘুরছেন ঠিকই, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার জমা দিয়েও নথিভুক্তির কাজ সম্পূর্ণ হয়নি।

অন্যদিকে কমিশনের তথ্য অনুযায়ী, তিন সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হলেও এখনও মাত্র ৬৫% বুথে তৃণমূলের বিএলএ রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিজেপির হয়েছে ৫৫%। তৃণমূলের প্রশ্ন—তাহলে ৮৫ হাজার বুথে নাম জমা দেওয়া সত্ত্বেও বাকি ৩৫% আটকে আছে কেন?

রাজ্য তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar) বলেছেন, “১০০% বুথে বিএলএ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। কিন্তু রেজিস্টার্ড ৬৫%। কোথায় সমস্যা—এআরও (ARO), বিএলও, নাকি কোনও ভুল যোগাযোগ—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”

আর মাত্র দুই সপ্তাহ বাকি। দ্বিতীয় দফার লড়াই শুরুর আগে বাকি ৩৫% বুথে নাম নথিভুক্ত করাতেই এখন সর্বোচ্চ জোর দিচ্ছে তৃণমূল।

Advertisement
ads
Continue Reading
Advertisement