খুন
জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, অভিযুক্ত আরেক TMC নেতা
ডিজিটাল ডেস্কঃ মালদহের লক্ষ্মীপুরে জন্মদিনের আনন্দ মূহূর্ত বদলে গেল মৃত্যুর বিভীষিকায়। বৃহস্পতিবার রাতে বন্ধুর বাড়িতে আয়োজিত পার্টিতে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন তৃণমূল নেতা আবুল কালাম আজাদ (TMC Leader Abul Kalam Azad)। আর সেখানেই ঘরের দরজা বন্ধ করে নৃশংসভাবে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা (brutal murder) করা হয় বলে অভিযোগ।
ঘটনাস্থল, ইংরেজবাজার থানার অন্তর্গত লক্ষ্মীপুর গ্রাম। ঘটনায় মূল অভিযুক্ত মইনুল শেখ, যিনি এক সময় কংগ্রেসে গেলেও পরে তৃণমূলে ফিরে আসেন। জানা গিয়েছে, আবুল কালামের বিরুদ্ধে জমি দখল, জাল নথি তৈরি ও মৃত দেখিয়ে জমি আত্মসাতের একাধিক অভিযোগ ছিল। সেই সূত্রেই তাঁর এক সময়ের business partner মইনুলের সঙ্গে সম্পর্ক খারাপ হয়।
আরও পড়ুনঃ হাতে রাখা FASTag এবার ব্ল্যাকলিস্ট, অপব্যবহার রুখতে কড়া নির্দেশ NHAI-এর
স্থানীয় সূত্র জানাচ্ছে, প্রায় ৯ বিঘা জমির মালিকানা নিয়ে চলছিল তীব্র বিবাদ। টাকা ও জমি সংক্রান্ত এই দ্বন্দ্বই শেষ পর্যন্ত bloody confrontation-এ পরিণত হয় বলে তদন্তকারীদের অনুমান।
ঘটনার পর তৃণমূল জেলা সভাপতি আব্দুল রহিম বক্সী বলেন, “দলের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই। দোষী যেই হোক, কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক।” ইতিমধ্যেই মইনুল শেখকে পুলিশ detain করেছে এবং চলছে জিজ্ঞাসাবাদ।
উল্লেখ্য, এই ঘটনার ঠিক একদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে খুন হন আরেক তৃণমূল নেতা রজ্জাক খাঁ, যিনি বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ ছিলেন। রাজ্যে back-to-back political killings ঘিরে ফের অস্বস্তিতে শাসকদল।
পুলিশ জানিয়েছে, জমির লেনদেন সংক্রান্ত সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
