আগামিকাল থেকে শুরু হচ্ছে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ, নির্দেশ সিইও মনোজ আগরওয়ালের
Connect with us

ভাইরাল খবর

আগামিকাল থেকে শুরু হচ্ছে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ, নির্দেশ সিইও মনোজ আগরওয়ালের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বাংলায় ভোটার তালিকা (Voter List)–এর জন্য ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নিয়ে শনিবার পর্যন্ত নির্বাচন কমিশন (Election Commission) কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা (Chief Electoral Officer – CEO) মনোজ আগরওয়ালের নির্দেশে বিভিন্ন জেলা প্রশাসন আগামিকাল, সোমবার থেকে বুথ লেভেল অফিসারদের (BLO) প্রশিক্ষণ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

এই প্রশিক্ষণ দু’দিন চলবে। সিইও দপ্তর মনে করছে, আগামী সপ্তাহে কমিশন রাজ্যের জন্য SIR–এর বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে।

এবার ভোটারদের সহায়তার জন্য কমিশন স্বেচ্ছাসেবক (Volunteers) নিয়োগ করছে। শিক্ষক বা সরকারি দপ্তরে স্থায়ীভাবে কর্মরত ব্যক্তিরা এই পদে নিয়োগের জন্য উপযুক্ত। তারা মূলত BLO–দের কাজে সহায়তা করবে এবং ভোটারদের এনিউমারেশন ফর্ম (Enumeration Form) পূরণ করতে সাহায্য করবে।

Advertisement
ads

এখনই প্রতিটি ব্লকে ব্লক উন্নয়ন আধিকারিকরা (BDO) এই স্বেচ্ছাসেবকদের তালিকা তৈরি করার কাজ শুরু করেছেন।

Continue Reading
Advertisement