ভাইরাল খবর
বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! ফের কুলিক নদীতে ডুবে মৃত্যু দুই কিশোরের
ডিজিটাল ডেস্কঃ রায়গঞ্জের (Raiganj) কুলিক নদীতে (Kulick River) ফের মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। স্নান করতে নেমে জলে ডুবে (Drowning) মৃত্যু হল দুই কিশোরের (Teenagers)। বুধবার দুপুরে শিয়ালমনি ঘাটে (Shialmoni Ghat) এই ঘটনা ঘটে।
মৃতদের নাম প্রীতম আচার্য্য (Pritam Acharya) ও বিশ্বজিৎ দাস (Biswajit Das)। দুজনেরই বয়স আনুমানিক ১৬-১৭ বছর। তারা পূর্ব কলেজপাড়া (Purba College Para) এবং বীরনগর (Birnagar) এলাকার বাসিন্দা এবং রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের (Coronation High School) একাদশ শ্রেণির ছাত্র ছিল।
জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে আচমকাই তারা নদীর জলে তলিয়ে যায়। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষজন (Locals) দ্রুত উদ্ধার কাজে নামে এবং নদী থেকে দেহ দুটি তুলে আনা হয়।
ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পরিবার-পরিজন (Family) ও সহপাঠীরা ভেঙে পড়েছেন। পুলিশ (Police) দেহ দুটি ময়নাতদন্তের (Post-mortem) জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে (Raiganj Medical College Hospital) পাঠিয়েছে।
ঘটনাস্থলে পৌঁছান পৌরসভার (Municipality) প্রশাসনিক বোর্ডের সদস্যরাও এবং গভীর শোকপ্রকাশ করেন। উল্লেখ্য, মাসখানেক আগেও একই নদীতে স্নান করতে গিয়ে এক ছাত্রের মৃত্যু হয়েছিল।
এই পরপর দুর্ঘটনার পর নদীর ঘাটে নজরদারি (Monitoring) বাড়ানোর দাবি উঠেছে। পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

