Connect with us

রাজনীতি

‘অত্যাচার আর সহ্য নয়’— পরিযায়ী ইস্যুতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলার পরিযায়ী শ্রমিকদের ফের ‘বাংলাদেশি’ বলে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখার অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। হরিয়ানার গুরগাঁওয়ে কর্মরত কোচবিহারের একদল শ্রমিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ তুলে তাঁদের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, বৈধ পরিচয়পত্র দেখানো সত্ত্বেও ওই শ্রমিকদের ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং তাঁদের ওপর চালানো হয়েছে মানসিক ও শারীরিক নিগ্রহ। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার তিনি এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে তীব্র প্রতিবাদ জানান। তাঁর কটাক্ষ, “ভাষা সন্ত্রাস বন্ধ হবে, কি হবে না?” পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, “এই অত্যাচার বাংলা সহ্য করবে না।”

Advertisement
ads

তাঁর অভিযোগ, শুধু হরিয়ানাই নয়, রাজস্থানেও একই রকম ঘটনা ঘটছে। সেখানে বাংলা থেকে যাওয়া শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে পুশব্যাক করার চেষ্টা হয়েছে। যদিও তাঁদের কাছে বৈধ নথি ছিল, তবুও প্রশাসনিক নিপীড়নের মুখে পড়তে হয়েছে তাঁদের। মুখ্যমন্ত্রী লিখেছেন, “দরিদ্র শ্রমিকরাই বারবার এভাবে লক্ষ্যবস্তু হয়ে উঠছেন।”

এদিকে হরিয়ানা প্রশাসন রাজ্য পুলিশের কাছে ওই শ্রমিকদের পরিচয় যাচাইয়ের জন্য চিঠি পাঠিয়েছে। বিষয়টি ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। তৃণমূলের তরফে প্রশ্ন, বাংলা থেকে যাওয়া শ্রমিকদের কেন বারবার নিশানা করা হচ্ছে?

Continue Reading
Advertisement
Developer