মর্মান্তিক পথদুর্ঘটনার বলি তিন। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের
Connect with us

মালদা

মর্মান্তিক পথদুর্ঘটনার বলি তিন। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, গাজোল, ০৫ মে :   বোলেরো পিকআপ ভ্যানের সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৩ জনের। মঙ্গলবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গাজোলের দেওতলা অঞ্চলের কদমপুকুর এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়কে।

জানা যায়, মঙ্গলবার বিকেলে মোটরবাইকটি দেওতলা থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিল। সেসময় গাজোলের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বোলেরো পিকআপ ভ্যান সজোরে মোটরবাইকটিতে ধাক্কা দেয়। মোটরবাইকে তিনজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। এরপর অপরজনকে গুরুতর অবস্থায় গাজোল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানচলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পথ অবরোধ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে গাজোল হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে। যদিও ঘটনার পর থেকেই পলাতক ঘাতক গাড়ীর চালক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত ৩ জনের নাম গেদু বর্মন (২৪), কার্তিক বর্মণ (৩৫), তান্ত্রিক বেশরা (৩০)। তাঁরা সকলেই দেওতলা অঞ্চলের বাসিন্দা।