করোনা আক্রান্ত রোগীর পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির ব্লক স্বাস্থ্য আধিকারিকের
Connect with us

মালদা

করোনা আক্রান্ত রোগীর পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির ব্লক স্বাস্থ্য আধিকারিকের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মানিকচক ,৭ মে : মানিকচক ব্লকের কামালপুরের করোনা আক্রান্ত এক রোগীকে চিকিৎসার জন্য নিজ উদ্যোগে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠালেন ব্লক স্বাস্থ্য আধিকারিক হেম নারায়ন ঝা।

সরোবালা সাহা নামে ওই মহিলার ছেলে ৭ দিন আগেই করোনায় মারা যান। এরপর থেকেই জ্বর সহ নানা উপসর্গ নিয়ে ভুগছিলেন তিনি। পাশাপাশি তার স্বামীও অসুস্থ। যদিও তিনি কোভিড আক্রান্ত কিনা তা জানা যায় নি। করোনা আক্রান্ত রোগীর পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য নজির গড়লেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক হেম নারায়ন ঝা। মানিকচক ব্লকের কামালপুরের করোনা আক্রান্ত এক রোগীকে নিজ উদ্যোগে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠালেন তিনি। মানিকচক ব্লকের অন্তর্গত কামালপুরের বাসিন্দা সরোবালা সাহার ছেলে করোনায় আক্রান্ত হয়ে ৭ দিন আগে মারা যান। তারপর থেকেই জ্বর এবং শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। পরবর্তীতে করোনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজেটিভ আসে। এরপর বাড়িতেই হোম কোয়ারান্টিনে ছিলেন তিনি। তারপর থেকেই পাড়া-প্রতিবেশীরা কেউ খোঁজ খবর নেয়নি এমনকি বিগত কয়েকদিন ধরে শারীরিক অবস্থার অবনতি হলে পাশে দাঁড়ায়নি কেউই। এই খবর পাওয়া মাত্রই মানিকচক ব্লকের কামালপুরে সরোবালা সাহার বাড়িতে ছুটে আসেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক হেম নারায়ণ ঝা। নিজে এবং স্বাস্থ্য কর্মীদের তৎপরতায় তাকে উন্নত চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান তিনি। পাশাপাশি তার বাড়িতে একইরকম ভাবে অসুস্থ রয়েছে সরোবালা সাহার স্বামী প্রভাস সাহাও। পরবর্তীতে তারও করোনা পরীক্ষা করা হবে। সেক্ষেত্রে যদি তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে, তাকেও উন্নত চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক হেম নারায়ণ ঝা।