এবারে হরিশ্চন্দ্রপুরেও দেখা গেল শুভেন্দু অধিকারীর সমর্থনে দাদার অনুগামীদের পোস্টার, ঘটনায় চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে
Connect with us

মালদা

এবারে হরিশ্চন্দ্রপুরেও দেখা গেল শুভেন্দু অধিকারীর সমর্থনে দাদার অনুগামীদের পোস্টার, ঘটনায় চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ২৯ নভেম্বর : শুভেন্দু অধিকারীর রাজনৈতিক গতিবিধি নিয়ে সরগরম রাজ্য রাজ্যনীতি। যার ছোঁয়াচ এসে পড়েছে জেলার রাজনীতিতেও। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি এবার মালদহের হরিশ্চন্দ্রপুরেও দেখা গেল দাদার অনুগামী উল্লেখ করা একাধিক পোস্টার।রবিবার সকালবেলা হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড়ে বাস স্ট্যান্ডের কাছে এরকম পোস্টার দেখা যায়। পোস্টারটি নজরে পড়তেই ছড়িয়ে পরে চাঞ্চল্য।রাতের অন্ধকারে এই পোস্টার কারা লাগাল তা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে এলাকাতে।

শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ত্যাগের পর মালদার জেলা নেতৃত্বকে কলকাতায় জরুরি তলব এবং সেই বৈঠকে জেলা সভানেত্রী মৌসম নূরের অনুপস্থিতি নিয়ে জল্পনা শুরু হয়েছে জেলাজুড়ে। এই আবহের মধ্যে মালদহের হরিশ্চন্দ্রপুরে দেখা গেল দাদার অনুগামীদের পোস্টার। যা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। ফজলুল হক নামে বাসস্ট্যান্ডের একজন বাসচালক বলেন, এদিন সকালে এসে এই পোস্টারটি দেখতে পাই।কে বা করা লাগিয়েছে সেবিষয়ে কিছু জানি না।স্বাভাবিকভাবেই এই সব প্রশ্নকে ঘিরে এলাকায় শুরু হয়েছে জল্পনা।এসবের জেরে অস্বস্তিতে পড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।তৃণমূলের মালদা জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান বলেন, এটি বিজেপির চক্রান্ত। শুভেন্দু বাবু তো এখনও দলেই আছেন। পুলিশ এবং দলীয় কর্মীদের বলব এবিষয়ে খোঁজ নিতে। অন্যদিকে তৃণমূল নেতা বুলবুল খানকে কটাক্ষ করে বিজেপি নেতা রূপেশ আগরওয়াল বলেন, বিজেপির কোনো দরকার নেই এইরকম পোস্টার লাগানোর। তৃণমূলেরই কোন গোষ্ঠী এই পোস্টারগুলি লাগিয়েছে।

Continue Reading
Advertisement