এবারে বহুমুখী অভিনেতা হিসেবে দাদাসাহেব ফালকে পাচ্ছেন কে কে মেনন
Connect with us

বিনোদন

এবারে বহুমুখী অভিনেতা হিসেবে দাদাসাহেব ফালকে পাচ্ছেন কে কে মেনন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৯ ফেব্রুয়ারি : সিনেমায় উল্লেখযোগ্য অভিনয়ের জন্য ইতিমধ্যে পেয়েছে জাতীয় পুরস্কার, ফিল্মফেয়ার সহ নানা পুরস্কার। এবারে সিনেমায় অসামান্য অভিনয়ের জন্য দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হলেন অভিনেতা কেকে মেনন।

নব্বই দশকে থিয়েটার থেকে অভিনয়ের যাত্রা শুরু। এরপরেই টেলিভিশন হয়ে চলচ্চিত্রে অভিনয় করতে শুরু করেন তিনি।২০০১ সালে প্রধানমন্ত্রী ছবিতে তার অভিনয় সাড়া ফেলে চলচ্চিত্র মহলে। মুখ্যচরিত্রের পাশাপাশি নেগেটিভ চরিত্রেও তার অভিনয় প্রশংসা পায়।বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও তার অভিনয় সাড়া ফেলেছে। তার প্রায় তিনদশকের অভিনয় কেরিয়ারের স্বীকৃতিস্বরুপ এই সম্মান প্রদর্শন। মোস্ট ভার্সেটাইল অ্যাক্টর বিভাগে দাদাসাহেব ফালকে সম্মান পেতে চলেছেন অভিনেতা কেকে মেনন।