পতৌদি পরিবারে এলো নতুন সদস্য
Connect with us

বিনোদন

পতৌদি পরিবারে এলো নতুন সদস্য

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২১ ফেব্রুয়ারি : রবিবার পতৌদি পরিবারে এলো নতুন সদস্য। দ্বিতীয়বার পুত্রসন্তানের মা হলেন করিনা কাপুর খান। শনিবার রাতে মুম্বইয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ন’মাসের গর্ভবতী বেবো। এরপর রবিবার সকালে কোল আলো করে এলো সইফ ও করিনার দ্বিতীয় সন্তান।

২০২০ সালের অাগস্টে যখন ভরা লকডাউন, তখনই সোশ্যাল মিডিয়ায় আবারও মা হওয়ার খবর শেয়ার করেছিলেন করিনা। তখন থেকেই শুরু হয়েছিল কাউন্টডাউন। অবশেষে ঘরে এল নতুন অতিথি। যদিও প্রেগন্যান্ট অবস্থাতেও কাজ চালিয়ে গিয়েছেন করিনা। করেছেন আসন্ন ছবির শুটিং। করেছেন বিজ্ঞাপনী প্রচারও। ২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েন সইফ-করিনা। ২০১৬ সালের ডিসেম্বরে তৈমুরের জন্ম দেন বেবো। তৈমুরের জন্ম হয় ২০১৬ সালের ডিসেম্বরে। দু মাস আগেই চার পূর্ণ করেছে তৈমুর। আর এবার দাদা হল ছোট্ট তৈমুর আলি খান। দ্বিতীয় সন্তানের জন্মের পর কয়েকমাস বিরতি নিয়ে শীঘ্রই কাজে ফিরবেন বলে আগেই জানিয়েছেন অভিনেত্রী।