"বিজেপি টাকা দিয়ে টিকিট বিক্রি করছে", বিস্ফোরক দাবী রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের
Connect with us

রাজনীতি

“বিজেপি টাকা দিয়ে টিকিট বিক্রি করছে”, বিস্ফোরক দাবী রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৫ মার্চ : অভিযোগ ছিল, দলে থেকে কাজ করতে পারছিলেন না। তাই যোগ দিয়েছিলেন পদ্ম শিবিরে। তবে দুই মাস যেতে না যেতেই হল মোহভঙ্গ। বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির থেকে টিকিট না পেয়ে ফের পুরোনো দলে ফেরার আবেদন জানিয়েছেন বাঁকুড়া জেলার তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

এদিন তৃণমূলে ফিরতে চেয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে সংবাদমাধ্যমের কাছে বিজেপি নিয়ে বিস্ফোরক দাবি করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, “সাড়ে তিন কোটি টাকায় টেন্ডার হয়েছে। টিকিট বিক্রি হয়ে গিয়েছে। “বিজেপি মোটা টাকার বিনিময়ে বিধানসভার টিকিট দিচ্ছে বলেই দাবি করেছেন বর্ষীয়ান এই নেতা। তিনি আশা করেছিলেন বিজেপি তাঁকে বিষ্ণুপুর থেকে প্রার্থী করবে। কিন্তু তা হয়নি। বরং দু’দিন আগে বিজেপিতে যোগ দেওয়া তন্ময় ঘোষকে বিষ্ণুপুর থেকে প্রার্থী করেছে পদ্ম শিবির।সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, “তবে কি তিনি পুনরায় তৃণমূলে যোগ দেবেন?”
এই প্রশ্নের উত্তরে বর্ষীয়ান এই নেতা বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত। তাই তাঁকে দেখতেই এসেছেন। “তিনি এও জানান যে, “বিজেপিতে যোগ দিলেও সদস্যপদ নেননি। “উল্লেখ্য, রবিবার প্রকাশ পেয়েছে বিজেপির তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা। যদিও প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই দলের অন্তর্দ্বন্ধ শুরু হয়েছে। বিভিন্ন আসনেই প্রার্থী বদলের দাবী জানাচ্ছে দলের একাংশ।

Continue Reading
Advertisement