নতুন বছরে ফের বড় পর্দায় দেখা যেতে পারে এই অভিনেতা ত্রয়ীকে, শীঘ্রই শুরু হবে ছবির শুটিং
Connect with us

বিনোদন

নতুন বছরে ফের বড় পর্দায় দেখা যেতে পারে এই অভিনেতা ত্রয়ীকে, শীঘ্রই শুরু হবে ছবির শুটিং

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৬ জানুয়ারী : জুটি হিসেবে তাদের রসায়ন বহুলচর্চিত ছিল সিনেমার পর্দায়। তবে সময়ের নিরীখে, ব্যক্তিগত সম্পর্কের প্রভাবে ভেঙ্গে যায় তাদের জুটি। কিন্তু ২০২১ ফের নতুন করে তাদের ম্যাজিক দেখা যাবে সিনেপর্দায়। এক ছবিতে অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং দেবশ্রী রায়কে।

এই অসম্ভবকে সম্ভবপর করে তুলেছে প্রযোজনা সংস্থা উইন্ডোজ। দীর্ঘদিন একসঙ্গে অভিনয় না করলেও পাঁচ বছর আগে এই প্রযোজনা সংস্থার ‘প্রাক্তন’ ছবিতে অভিনয় করে প্রসেনজিত ও ঋতুপর্ণা। ২০২১ ফের দেখা মিলবে তাদের। প্রসেনজিৎকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল অতনু ঘোষের ‘রবিবার’ ছবিতে। ঋতুপর্ণাও লকডাউনের শুরু থেকেই রয়েছেন সিঙ্গাপুরে।  অন্য দিকে দেবশ্রী রায়ও দীর্ঘ দিন অভিনয় জগৎ থেকে দূরে। তবে এবারে উইন্ডোজের পক্ষে শিবপ্রসাদ-নন্দিতার প্রচেষ্টায় ফের বড়পর্দায় দেখা যাবে এই ত্রয়ীকে। যদিও এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ প্রযোজনা সংস্থা কিংবা অভিনেতারা। তবে জানা গিয়েছে, খুব শিগগিরই এই ছবির কাজে হাত দেবেন পরিচালকদ্বয়।