পুলিশি অভিযানে ভয়ে শিটিয়ে গ্রামের মানুষ
Connect with us

উত্তর দিনাজপুর

পুলিশি অভিযানে ভয়ে শিটিয়ে গ্রামের মানুষ

Dipa Chakraborty

Published

on

আরসিটিভি সংবাদ : একটা মৃত্যু বদলে দিয়েছে গ্রামের জীবনযাত্রা।আজ আতঙ্কের গ্রাম সাহেবঘাটা।পুলিশি ধরপাকর আর রাত হতেই পুলিশের ভারী বুটের আওয়াজে সন্ত্রস্ত গ্রামের মানুষ।১০দিন আগেও যে গ্রামের মানুষ জীবন কাটাতো একত্রিত হয়ে আজ সেই গ্রাম কার্যত পুরুষ শুন্য।ভয়ে শিটিয়ে রয়েছে গেটা গ্রামের মানুষ।সাহেবঘাটা আজ কার্যত শুনশান।ঘরবাড়ি কার্যত ফাঁকা।মাঠে বেড়ে উঠছে ফসল কিন্তু সেসব দেখভালের লোক আজ হাতে গোনা।কিন্তু দিন দশেক আগেও এমন ছিল না গ্রামের চেহারা।

 

আরও পড়ুন – কালিয়াগঞ্জে মৃত কিশোরী বাড়িতে বিজেপির প্রতিনিধি দল

 

Advertisement
ads

কালিয়াগঞ্জের সাহেবঘাটা,চাঁদগাও গ্রামের নাম আজ ছড়িয়ে পড়েছে জাতীয় স্তরে।সাহেবঘটা গ্রামের এক পুকুরের পাশ থেকে উদ্ধারর হয়েছিল এক স্কুল ছাত্রীর মৃতদেহ।মৃত্যুকে ঘিরে রয়েছে নানা প্রশ্ন।পরিবারের দাবি খুন করা হয়েছে ওই স্কুল ছাত্রীকে। ময়না তদন্তের রিপোর্ট বলছে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে স্কুল ছাত্রীর।কিন্তু যদি ওই স্কুল ছাত্রী খুন হয়ে থাকে তবে কেন খুন হতে হলো?আবার বিষক্রিয়ার জেরেই মৃত্যু হলে তা কি নিছক আত্মহত্যা?নাকি অন্যকিছু?এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার আগেই উত্তপ্ত হয়ে উঠলে কালিয়াগঞ্জ।একটি মৃত্যু আর তাকে নিয়ে আন্দোলন শুরু হতেই খন্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশ ও আন্দোলনকারিদের।আর এরপরই বদলে গেল কালিয়াগঞ্জের চেহারা।কালিয়াগঞ্জের সাহেবঘাটা,চাঁদগাঁও গ্রামজুড়ে শুরু হলো পুলিশি ধরপাকর।কালিয়াগঞ্জের চাঁদগাঁও গ্রামে পুলিশি অভিযানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মৃত্যুঞ্জয় বর্মন নামে এক যুবকের।আর পুলিশি ধরপাকর শুরু হতেই কার্যত পুরুষশুন্য হয়ে যায় গ্রামগুলি

 

আরও পড়ুন – জলের প্রকল্প চালু করলেও জল পাচ্ছেন না গ্রামবাসীরা

 

Advertisement
ads

রাজনৈতিক নেতা থেকে বিভিন্ন কমিশন সকলে ঘুরে গেছেন গ্রামে।অখ্যাত গ্রাম আজ পরিচিতি পেয়েছে জাতীয় স্তরে।মৃত্যুকে ঘিরে আজও অব্যাহত রাজনীতি।স্থানীয় বিধায়ক আশ্বস্ত করেছেন গ্রামের মানুষদের।তবুও আশ্বস্ত হতে পারেন নি সাহেবঘাটার মানুষ।রাত হলেই বাড়ছে পুলিশি টহল।আর তাতেই ভয়ে শিটিয়ে সাহেবঘাটামৃত্যকে ঘিরে শুরু হয়েছে তদন্ত।কি উঠে আসবে তদন্ত রিপোর্টে?আবারও কি শুরু হবে নতুন করে ধরপাকর।সেই উত্তরের খোঁজে সাহেবঘাটা গ্রামের মানুষ।কবে ফিরবে গ্রামের চেনা পরিবেশ?আতঙ্ক কাটিয়ে কবে ফিরবে চেনা ছন্দের সাহেবঘাটা প্রশ্নটা কিন্তু রয়েই গেল