SIR নোটিশে গোটা পরিবারকে তলব! শুনানিতে দাদুর কবরের মাটি এনে প্রতিবাদ যুবকের
Connect with us

ভাইরাল খবর

SIR নোটিশে গোটা পরিবারকে তলব! শুনানিতে দাদুর কবরের মাটি এনে প্রতিবাদ যুবকের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ব্যাগ হাতে এসআইআর (SIR) শুনানি কেন্দ্রে হাজির এক যুবক। ব্যাগ খুলতেই দেখা গেল তাতে ভর্তি মাটি। প্রশ্ন করতেই সোজাসাপটা জবাব—“দাদুর কবরের মাটি।” নির্বাচন কমিশন (Election Commission) যদি মাটি পরীক্ষা করে ও তাঁদের পরিবারের ডিএনএ টেস্ট (DNA Test) করায়, তাহলেই নাকি সব স্পষ্ট হয়ে যাবে—এই দাবিতেই অভিনব প্রতিবাদ জানালেন ওই যুবক।

মালদহের হরিশ্চন্দ্রপুর ব্লকের ওয়ারি দৌলতপুর এলাকায় এই বেনজির ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় যুবক সালেকের অভিযোগ, এসআইআর শুনানির জন্য তাঁর গোটা পরিবারকে নোটিস ধরানো হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পরেও তাঁদের হয়রানি করা হচ্ছে বলেই দাবি তাঁর।

সালেক জানান, ভারতের নাগরিকত্ব (Indian Citizenship) প্রমাণে একের পর এক নথি দেখিয়েও নির্বাচন কমিশনের আধিকারিকদের সন্তুষ্ট করতে পারেননি তাঁরা। এরপরই দাদুর কবরস্থানে গিয়ে সেখান থেকে মাটি নিয়ে শুনানি কেন্দ্রে হাজির হন তিনি। পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে ছিলেন।

এই ঘটনা ঘিরে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা। তৃণমূল কংগ্রেস বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করে হয়রানির অভিযোগ তুলেছে। পাল্টা বিজেপির দাবি, তৃণমূল ইচ্ছাকৃতভাবে এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।

Advertisement
ads

সালেকের বক্তব্য, “আমার দাদু ভারতীয় কিনা, সেটা ডিএনএ টেস্ট করলেই পরিষ্কার হবে।” এই বক্তব্যই নতুন করে বিতর্ক উসকে দিয়েছে মালদহ রাজনীতিতে।

Continue Reading
Advertisement