রোজার মাসে প্রাতরাশ সম্ভব নয়’! রাষ্ট্রপতির ব্রেকফাস্টের আমন্ত্রণ ফেরাল তৃণমূল
Connect with us

ভাইরাল খবর

রোজার মাসে প্রাতরাশ সম্ভব নয়’! রাষ্ট্রপতির ব্রেকফাস্টের আমন্ত্রণ ফেরাল তৃণমূল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংঘাত এবার এক নতুন মোড় নিল। আগামী সোমবার তৃণমূল সাংসদদের প্রাতরাশে (Breakfast) আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রপতি, কিন্তু সেই আমন্ত্রণ সবিনয়ে প্রত্যাখ্যান করল ঘাসফুল শিবির। তৃণমূল সূত্রের খবর, রমজান (Ramadan) মাস চলায় দলের একাধিক সাংসদ বর্তমানে রোজা রাখছেন। এই অবস্থায় তাঁদের বাদ দিয়ে অন্যদের যাওয়াকে সমীচীন মনে করছে না দল।

তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক (Chief Whip) নাদিমুল হক ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়েছেন যে, রোজা চলার কারণে তাঁর পক্ষে এই আমন্ত্রণে যোগ দেওয়া সম্ভব নয়। চিঠিতে তিনি ঈদের (Eid) পর সাক্ষাতের জন্য সময় চেয়েছেন। উল্লেখ্য, আদিবাসী সমাজের উন্নয়নে রাজ্য সরকারের ভূমিকা তুলে ধরতে রাষ্ট্রপতির কাছে দু’বার সময় চেয়ে চিঠি (Letter) দিয়েছিল তৃণমূলের প্রতিনিধিদল। কিন্তু সেই সময় না দিয়ে উলটে প্রাতরাশে আসার আমন্ত্রণ জানানো হয়।

রাজনৈতিক মহলের (Political Circles) ধারণা, সম্প্রতি রাষ্ট্রপতির শিলিগুড়ি সফরকে কেন্দ্র করে যে বিতর্ক দানা বেঁধেছিল, তারই প্রভাব পড়েছে এই ঘটনায়। শিলিগুড়িতে দাঁড়িয়ে রাষ্ট্রপতি অভিযোগ করেছিলেন যে, রাজ্য প্রশাসন তাঁকে বড় সভার অনুমতি দেয়নি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে স্বাগত জানাতে আসেননি। রাষ্ট্রপতির এই মন্তব্যকে বিজেপি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করায় ক্ষুব্ধ হয়েছিল তৃণমূল। এবার রাষ্ট্রপতির আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে তৃণমূলও বুঝিয়ে দিল যে, রাজভবন ও নবান্নের দূরত্ব (Distance) এখনই কমছে না।

Advertisement
ads
Continue Reading
Advertisement