নেপালের নিম্নকক্ষ ভেঙে দেওয়ার সরকারি সিদ্ধান্ত খারিজ করল সুপ্রিম কোর্ট
Connect with us

দেশ

নেপালের নিম্নকক্ষ ভেঙে দেওয়ার সরকারি সিদ্ধান্ত খারিজ করল সুপ্রিম কোর্ট

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৫ ফেব্রুয়ারি : নেপালের সংসদের নিম্নকক্ষ ভেঙে দেওয়ার সরকারি সিদ্ধান্ত খারিজ করে দিল সেদেশের সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ২৭৫ সদস্যের নিম্নসভা আবার বলবৎ হবে। আগামী ১৩ দিনের মধ্যে অধিবেশন ডাকার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী পদ থেকে কে পি শর্মা ওলিকে অপসারিত করার পথ এতে সুগম হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। জানা গেছে দেশের সর্বোচ্চ আদালতের এই নির্দেশের পরই নেপাল কমিউনিস্ট পার্টির প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর নেতা ও কর্মীরা বিভিন্ন জায়গায় বিজয় উল্লাসে মেতে ওঠেন। গত বছর ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারী সংসদ ভেঙে দেন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক রিট পিটিশন দাখিল করা হয়। প্রধান বিরোধী নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেওবাও সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন।

Continue Reading
Advertisement