গ্যালারি ভর্তি দর্শক থাকবে ২০২২ ফুটবল বিশ্বকাপে, উন্মাদনার পারদ চড়ছে ফুটবলপ্রেমীদের মধ্যে
Connect with us

খেলার খবর

গ্যালারি ভর্তি দর্শক থাকবে ২০২২ ফুটবল বিশ্বকাপে, উন্মাদনার পারদ চড়ছে ফুটবলপ্রেমীদের মধ্যে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০২ ফেব্রুয়ারি : করোনা আবহাওয়া কাটিয়ে ছন্দে ফিরছে গোটা বিশ্ব। ইতিমধ্যেই ছন্দে ফিরেছে বিভিন্ন দেশ। এরই মধ্যে এসে পড়েছে ২০২২ ফুটবল বিশ্বকাপ। এবারে বিশ্বকাপের আয়োজন করেছে কাতার। করোনার থাবায় পিছিয়ে গিয়েছে বিশ্বকাপের আয়োজন পর্ব।

তবে করোনা আবহ কাটিয়ে জোর কদমে চলছে প্রস্তুতির কাজ। সাজিয়ে তোলা হচ্ছে স্টেডিয়াম থেকে গ্যালারি। জেনেভা শহরে আয়োজিত এক ভার্চুয়াল কনফারেন্সে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন “কাতারে আয়োজিত ২০২২ বিশ্বকাপ ফুটবলে গ্যালারি ভর্তি দর্শক থাকবে। পাশাপাশি ফুটবলকে আকর্ষণীয় করে তুলতে বিশেষ কিছু চমক রয়েছে আয়োজক কমিটির তরফে। ফুটবলকে বিশ্বের দরবারে তুলে ধরতে যা কিছু আকর্ষণীয় আমরা সেভাবেই প্রস্তুতি গ্রহণ করব। ” ভার্চুয়াল কনফারেন্সে ফিফা প্রেসিডেন্টের কথায় উঠে আসে ” করোনার বিরুদ্ধে সকলকে একজোট হয়ে লড়তে হবে। আশা করছি আমাদের এই অভিযান খুব শীঘ্রই সফল হবে।” পাশাপাশি জানা গিয়েছে, ফুটবলার এবং কোচদের একটি প্রচারমূলক ভিডিওর মাধ্যমে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ফিফা। আসন্ন ২০২২ ফুটবল বিশ্বকাপের উন্মাদনার পারদ চড়ছে ফুটবলপ্রেমীদের মধ্যে। কোন দেশ ছিনিয়ে নেবে বিশ্বজয়ের শিরোপা, তা দেখতে মুখিয়ে রয়েছে ফুটবল বিশ্ব।