ক্রিকেট নয়, বিতর্কেই ব্যস্ত পাকিস্তান! ‘অপারেশন সিঁদুর’-এর নামে ভারতকে খোঁচা পাকিস্তানি ক্রিকেটারের
Connect with us

অপারেশন সিঁদুর

ক্রিকেট নয়, বিতর্কেই ব্যস্ত পাকিস্তান! ‘অপারেশন সিঁদুর’-এর নামে ভারতকে খোঁচা পাকিস্তানি ক্রিকেটারের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ এশিয়া কাপ (Asia Cup) জুড়ে যেখানে উত্তেজনার পারদ চড়ছে, সেখানে মাঠের বাইরের আচরণ নিয়ে ফের একবার বিতর্কের কেন্দ্রে পাকিস্তান। আজ ভারতের বিরুদ্ধে সুপার ৪-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন, অনুশীলন চলাকালীন এমনই এক ঘটনা ঘিরে শোরগোল।

গতকাল সন্ধ্যায় দুবাইয়ে (Dubai) একসঙ্গে অনুশীলনে নামে ভারত ও পাকিস্তান। ভারতের অনুশীলন ছিল ঐচ্ছিক (Optional Practice), তবে পাকিস্তানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গোটা দল।

অনুশীলনের সময় পাকিস্তানি ক্রিকেটাররা ফুটবল খেলছিলেন। সেই সময় এক পাক খেলোয়াড় আচমকাই জোরে বলে ওঠেন – ‘৬-০’। আর এই কথাটি ঘিরেই বিতর্ক শুরু।

এই ‘৬-০’ আসলে পাকিস্তানের পুরনো দাবি – ‘অপারেশন সিঁদুর’ (Operation Sidhu) চলাকালীন নাকি তারা ভারতের ৬টি যুদ্ধবিমান ধ্বংস করেছিল। যদিও এর কোনও নিরপেক্ষ প্রমাণ আজও মেলেনি।

Advertisement
ads

বিশ্বমঞ্চে (International Cricket) এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এবং গোটা দলের উপর চাপ অনেক। অ্যান্ডি পাইক্রফ্ট (Andy Pycroft) বিতর্কে তারা ইতিমধ্যেই ব্যাকফুটে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের (UAE) বিরুদ্ধে ম্যাচের আগে পাকিস্তানের মিডিয়া ম্যানেজার ‘পিএমওএ’ (PMOA – Players and Match Officials Area)-তে ঢুকে একটি বৈঠকের ভিডিও রেকর্ড করেন। এই কাজের জন্য আইসিসি (ICC) থেকে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে।

পরে সেই ভিডিও-র অডিও ক্লিপ প্রকাশ করে পিসিবি দাবি করে যে, রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট নাকি ক্ষমা চেয়েছেন। কিন্তু পরে জানা যায়, তিনি শুধু ‘হাত না মেলানো’ সংক্রান্ত বিতর্কে নিজের ব্যাখ্যা দিয়েছিলেন – কোনও ক্ষমা চাননি।

Advertisement
ads

এমন এক পরিস্থিতিতে অনুশীলনের সময় এই ‘৬-০’ স্লোগান ভারতীয় শিবিরকে উসকে দেওয়ার মতোই ঘটনা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। আজকের ম্যাচে ফের ম্যাচ রেফারির দায়িত্বে রয়েছেন সেই অ্যান্ডি পাইক্রফ্ট। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।