সুপ্রিম শুনানির আগে বড় সিদ্ধান্ত, ৮,৫০৫ গ্রুপ-বি অফিসার দিতে রাজি নবান্ন
Connect with us

ভাইরাল খবর

সুপ্রিম শুনানির আগে বড় সিদ্ধান্ত, ৮,৫০৫ গ্রুপ-বি অফিসার দিতে রাজি নবান্ন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকার (Voter List) বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) সংক্রান্ত মামলার সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানির ঠিক আগেই বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এসআইআর প্রক্রিয়ার জন্য মোট ৮,৫০৫ জন গ্রুপ-বি (Group B) আধিকারিক দিতে রাজ্য সরকার প্রস্তুত- এই মর্মে শনিবার নির্বাচন কমিশনকে (Election Commission) চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে নবান্ন।

সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগেই কমিশনকে সম্ভাব্য আধিকারিকের সংখ্যা জানিয়ে দিল রাজ্য। উল্লেখ্য, আগের শুনানিতে নির্বাচন কমিশনের তরফে অভিযোগ করা হয়েছিল, এসআইআরের কাজে রাজ্য পর্যাপ্ত আধিকারিক দেয়নি। সেই কারণেই ভিন্‌রাজ্য থেকে কর্মী আনতে হয়েছে বলে দাবি করা হয়।

গত বুধবার মামলার শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পক্ষে সওয়াল করেন। তখন প্রধান বিচারপতি সূর্য কান্তের (Justice Surya Kant) নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দেয়, রাজ্য কত জন গ্রুপ-বি আধিকারিক দিতে পারবে, তা নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে হবে। সেই নির্দেশ মেনেই চিঠি পাঠানো হয়েছে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল, নামের বানান সংশোধনের মতো ছোট কারণে সাধারণ ভোটারদের অযথা শুনানিতে ডাকা হচ্ছে, যা হয়রানির শামিল। আদালতও কমিশনকে সতর্ক করে বলে, ভাষাগত সমস্যা এড়াতে বাংলা ভাষায় দক্ষ আধিকারিক নিয়োগ জরুরি।

Advertisement
ads

এই অবস্থায় সুপ্রিম শুনানির ২৪ ঘণ্টা আগে নবান্নের এই সিদ্ধান্ত রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন প্রশ্ন তুলেছে।

Continue Reading
Advertisement