অনির্দিষ্টকালের জন্যে বন্ধ করে দেওয়া হল কামারপুকুরের রামকৃষ্ণ মঠ
Connect with us

রাজ্যের খবর

অনির্দিষ্টকালের জন্যে বন্ধ করে দেওয়া হল কামারপুকুরের রামকৃষ্ণ মঠ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৭ এপ্রিল : দেশের পাশাপাশি রাজ্যেও দৈনিক বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে ।

এই পরিস্থিতিতে সংক্রমণে লাগাম টানতে বন্ধ করে দেওয়া হচ্ছে হুগলির কামারপুকুরের রামকৃষ্ণ মঠ। কামারপুকুর রামকৃষ্ণ মঠের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২৮ এপ্রিল অর্থাৎ বুধবার থেকে রামকৃষ্ণ মঠ এবং কামারপুকুরে দর্শন বন্ধ থাকবে। কোভিড পরিস্থিতি অনুকূল হওয়ার পর ফের মঠ খোলা হবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। সূত্রের খবর, এমনিতেই করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, মঠ ও মিশন খোলার নির্দিষ্ট সময়সূচি করা হয়েছিল সকাল সাড়ে আটটা থেকে এগারোটা। বিকাল সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত মন্দিরের মূল দরজা খোলা ছিল। মন্দিরের মূল দরজার সামনে থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। পাশাপাশি মাস্ক ছাড়া মাঠের ভেতর প্রবেশ নিষিদ্ধ। প্রসাদ বিতরণও বন্ধ আছে। তবু আগাম সতর্কতা নিতে চায় কর্তৃপক্ষ। তাই আপাতত বুধবার থেকে থেকে পুরোপুরি বন্ধ হচ্ছে রামকৃষ্ণ মঠ ও মিশনের দরজা। উল্লেখ্য, করোনা সংক্রমণ বাড়াতে থাকায় গত ২২শে এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বেলু়ড় মঠ। এবারে সংক্রমণে লাগাম টানতে সেই পথেই হাটলো কামারপুকুরের রামকৃষ্ণ মঠ।

Continue Reading
Advertisement