নির্বাচনকে সামনে রেখে মতুয়া মহাসংঘের সভা গাজোলে
Connect with us

মালদা

নির্বাচনকে সামনে রেখে মতুয়া মহাসংঘের সভা গাজোলে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, গাজোল, ২৫ মার্চ : মতুয়া সম্প্রদায় ব্রাত্য। শাসক থেকে বিরোধী কোনও দলই বিধানসভা নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের কাউকে প্রার্থী করেননি। যারফলে ক্ষুব্ধ মতুয়া সমাজ । দাবিমতো আসন না পেয়ে ক্ষুদ্ধ মতুয়ারা।

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদা জেলা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কমিটির উদ্যোগে এবং গাজোল ব্লক কমিটির সহযোগিতায় একটি প্রস্তুতি সভার আয়োজন করা হল গাজোলের একটি বেসরকারী ভবনে। একুশের নির্বাচনে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফে প্রার্থী দেওয়া নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি মতুয়া মহাসঙ্ঘের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিনের সভায়। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের উত্তরবঙ্গের পর্যবেক্ষক রঞ্জিত সরকার, মালদা জেলা কমিটির সভাপতি বিনয় ঢালী, অনিমেষ বিশ্বাস, ফটিক হাজরা সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।