দেশ
এবার থেকে ২-১৮ বছর বয়সীরাও পাবে করোনা টীকা! ট্রায়ালের ছাড়পত্র পেল কোভ্যাক্সিন
নিউজ ডেস্ক , ১২ মে : দেশজুড়ে নিজের থাবা বিস্তার করে চলেছে করোনা ভাইরাস। এই পরিস্থিতিতে ২ থেকে ১৮ বছর বয়সীদের জন্যও ক্লিনিকাল ট্রায়ালের ছাড়পত্র পেল ভারত বায়োটেক । এই ট্রায়াল সফলভাবে সম্পূর্ণ হলে অপ্রাপ্তবয়ষ্করাও ‘কোভ্যাক্সিন’ নিতে পারবেন।
মঙ্গলবার কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (CDSCO) বিশেষজ্ঞ কমিটি (SEC) এই অনুমতি দেয়।ইতিমধ্যেই ভারতের দেওয়া হচ্ছে দু’টি টিকা। একটির নাম কোভিশিল্ড। অপরটি কোভ্যাক্সিন। কিন্তু এর আগে পর্যন্ত ১৮ বছরের কম বয়সিদের টিকা দেওয়ার কথা বিশেষ ভাবে হয়নি। তৃতীয় ঢেউয়ের কথা আসার পর থেকেই এই কাজ দ্রুত শুরু হয়। এবার সেই কাজ শুরু হয়েছে। আগে যে ছাড়পত্র মেলেনি সেই ছাড়পত্র মিলেছে। মেডিক্যাল ট্রায়ালের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে কোভ্যাক্সিনকে। দেওয়া হয়েছে দ্বিতীয় ও তৃতীয় পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালের ছাড়পত্র।তবে পুরোটাই নির্ভর করছে কোভ্যাক্সিনের ২/৩ পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালের সাফল্যের ওপর। এ ট্রায়ালে অনুমতি চেয়ে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) কভিড-১৯-এর জন্য তৈরি সাবজেক্ট এক্সপার্ট কমিটির কাছে আবেদন জানিয়েছিল ভারত বায়োটেক। এরপর এই টিকার ট্রায়ালের অনুমতি পেল সংস্থাটি।উল্লেখ্য, করোনার নতুন স্ট্রেন পুনরায় চিন্তা বাড়িয়েছে বিশেষজ্ঞদের। কারণ দেশে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বড়দের পাশাপাশি বহু বাচ্চার শরীরেও হানা দিচ্ছে এই ভাইরাস। যা গত বছর সেভাবে চোখে পড়েনি। বিশেষজ্ঞদের মতে, কোভিড-১৯ এর প্রথম ঢেউ প্রাপ্তবয়স্কদের উপর থাবা বসিয়েছিল। দ্বিতীয় ঢেউটি আরও বেশি প্রাণঘাতী ও আক্রমণাত্মক। আর তৃতীয় ঢেউ বাচ্চাদের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে। আর সেই কারণেই আগাম প্রস্তুতি নেওয়ার প্রয়োজন। কোভ্যাক্সিন ট্রায়ালে সফল হলে পরবর্তীদের ২ থেকে ১৮ বছর বয়সিরাও টিকা নেওয়ার আওতায় পড়বে। জানা গিয়েছে, কমপক্ষে ৫২৫ জনের উপর দিল্লি ও পাটনার এইমসে এবং নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে এই ট্রায়াল হবে। যার সাফল্যের অর্থ দেশীয় ভ্যাকসিনের বিশ্বজোড়া খ্যাতি।
