কলকাতা
কসবাকাণ্ডে সাংবাদিক বৈঠক করে সাফাই দিলেন নগরপাল মনোজ ভার্মা
নিউজ ডেস্ক: পুলিশের আত্মরক্ষায় নাকি কসবায় শিক্ষকদের লাঠিপেটা করতে হয়েছে! শুক্রবার লালবাজার থেকে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন, কলকাতার সিপি মনোজ ভার্মা। কসবাকাণ্ডে শিক্ষকদের মারের একাধিক ছবি ও ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবার এই ছবি – ভিডিও নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাফাই দিলেন নগরপাল মনোজ ভার্মা।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা দাবি করেছেন, শিক্ষকরা হিংসাত্মক আচরণ করবেন, সেটা ভাবতে পারেনি। আমরা জানতাম শিক্ষকরা ওখানে গিয়ে তালা ঝোলাবেন। তবে ওই ভিড়ের মধ্যে অর্থাৎ শিক্ষকরা ছাড়াও বাইরের লোক ছিল।
কসবায় সিআই অফিস চত্বরে এসএসসি চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের উপর কেন পুলিশ কেন লাঠিচার্জ করল? কেন তাদের রাস্তায় ফেলে চর, ঘুসি মারা হল? শুক্রবার সাংবাদিক বৈঠক করে রীতিমতো ছবি দেখিয়ে আত্মপক্ষ সমর্থনে নামল কলকাতা পুলিশ।
উর্দিধারীদের দাবি, স্কুল পরিদর্শকের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন বিক্ষোভকারীরা। এতে করে আহত হন ১৩ জন পুলিশ কর্মী। পুলিশকর্মীদের আত্মরক্ষার জন্য লাঠি চালাতে বাধ্য হয় পুলিশ।
আরও পড়ুন – সুপ্রিমের রায়ে মন্তব্য! মমতাকে আইনি নোটিশ স্বেচ্ছাসেবী সংস্থার : SSC কান্ড
সাংবাদিক বৈঠকে যুগ্ম সিপি জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার ঘড়ির কাটার সময় দেখে বোঝালেন বুধবার কেন লাঠিচার্জ করতে বাধ্য হয়েছিল পুলিশ। তিনি জানিয়েছেন, আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষককর্মীরা বালিগঞ্জ স্টেশনে একজোট হয়ে, তারপর আসেন কসবার ডিআই অফিসার সামনে। সেখানে পুলিশ আগে থেকে তৈরী ছিল, যাতে ওনারা শান্তিপূর্ণভাবে প্রতীবাদ করতে পারেন।
এরপর ডিআই অফিসার সামনে বেলা ১২ তা বেজে ১১ মিনিটে এলে তারা জোর জবরদস্তি ভেতরে প্রবেশের চেষ্টা করেন। গার্ডরেল সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। যা আটকাতে পুলিশ কর্মীদের নূন্যতম বলপ্রয়োগ করতে বাধ্য হতে হয়।
আরও পড়ুন – ধুন্ধুমার মালদায়! জেলা প্রশাসনিক ভবন ঘেরাও বিজেপির
