বাংলাদেশ
বাংলাদেশের রাজনীতির উত্তাপ এবার উত্তরবঙ্গেও! মশাল মিছিলে ইউনুসের কুশপুতুল দাহ
ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের (Bangladesh) রাজনীতিতে আলোচিত নেতা ওসমান হাদির (Osman Hadi) মৃত্যুকে ঘিরে উত্তাল পরিস্থিতির আঁচ এবার পৌঁছল এপার বাংলাতেও। একদিকে ঢাকায় শেষকৃত্যে আবেগঘন শ্রদ্ধা জানালেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Muhammad Yunus), অন্যদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে (Siliguri) শুরু হল প্রতিবাদ ও বিক্ষোভ।
শনিবার ওসমান হাদির শেষকৃত্যে ভাষণ দিতে গিয়ে ইউনুস বলেন, “ওসমান হাদি আমাদের হৃদয়ের মধ্যেই বাস করেন। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন তাঁর অস্তিত্ব মুছে যাবে না।” তিনি আরও বলেন, বিনয়, সৌজন্য ও মর্যাদা বজায় রেখে রাজনীতি করার যে শিক্ষা হাদি দিয়ে গিয়েছেন, সেটাই আগামী দিনে অনুসরণ করা হবে (Political Legacy)।
অন্যদিকে, এই মৃত্যুকে কেন্দ্র করে শিলিগুড়ির ভেনাস মোড়ে (Venus More) বাঙিয়া হিন্দু মঞ্চের (Bangiya Hindu Manch) উদ্যোগে মশাল মিছিল হয়। বিক্ষোভকারীরা ইউনুসের কুশপুতুল দাহ করেন (Effigy Burning)। সংগঠনের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডলের অভিযোগ, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের (Hindu Minority) উপর পরিকল্পিত নির্যাতন চলছে এবং প্রশাসন তা রুখতে ব্যর্থ।
বিক্ষোভে শারীরিক নিগ্রহ (Physical Assault), মন্দির ভাঙচুর (Temple Vandalism) ও অগ্নিসংযোগের (Arson) অভিযোগ তোলা হয়। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির (Human Rights Groups) নীরবতা নিয়েও প্রশ্ন ওঠে।
এদিকে ঢাকায় ইউনুস সরকারের উপর চাপ বাড়িয়েছে ইনকিলাব মঞ্চ (Inquilab Mancha)। সংগঠনের নেতা আবদুল্লাহ আল জাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম (24-hour Ultimatum) দিয়ে দাবি করেছেন, ওসমান হাদির মৃত্যুর সঙ্গে যুক্তদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ প্রকাশ্যে জানাতে হবে।


