রক্ত নেই বলেই দাবি, অথচ বাইরে চলছে কারবার! উত্তরবঙ্গ মেডিক্যালে দালালচক্রে তীব্র ক্ষোভ
Connect with us

উত্তর দিনাজপুর

রক্ত নেই বলেই দাবি, অথচ বাইরে চলছে কারবার! উত্তরবঙ্গ মেডিক্যালে দালালচক্রে তীব্র ক্ষোভ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) ফের সামনে এল রক্তের দালালচক্রের (Blood Racket) ভয়াবহ ছবি। বারবার অভিযোগ উঠলেও থামছে না বেআইনি কারবার। এ বার এই চক্রে হাসপাতালের নিরাপত্তাকর্মীর (Security Guard) জড়িত থাকার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার সূত্রপাত ১৮ ডিসেম্বর। উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) বাসিন্দা জাহানারা খাতুন রক্তাল্পতা (Anemia) নিয়ে মেডিক্যালে ভর্তি হন। চিকিৎসক দু’বোতল রক্তের (Blood Unit) পরামর্শ দেন। রোগীর আত্মীয় কুতুবউদ্দিন আহমেদ প্রথমে ব্লাড সেন্টারে (Blood Centre) গেলেও রক্ত মেলেনি। পরের দিন ফের গেলে একই উত্তর দেওয়া হয়।

অসহায়ভাবে হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করতে দেখে এক নিরাপত্তাকর্মী এগিয়ে এসে রক্ত জোগাড়ের আশ্বাস দেয় এবং তাঁকে এক দালালের কাছে নিয়ে যায়। অভিযোগ, দু’বোতল রক্তের জন্য প্রথমে ৫ হাজার টাকা দাবি করা হয়, পরে দর কষাকষিতে ৪,৫০০ টাকায় রফা হয়।

Advertisement
ads

কুতুবউদ্দিন কলকাতার (Kolkata) লালবাজারে (Lalbazar) কর্মরত এক পুলিশকর্মী হওয়ায় সন্দেহ হয় তাঁর। তিনি টাকা না দিয়ে সরাসরি সহকারী সুপার (Assistant Superintendent) অভিষেক ঘোষের কাছে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গেই ব্লাড সেন্টার থেকে রক্তের ব্যবস্থা হয় এবং অভিযুক্ত নিরাপত্তাকর্মীকে ডিউটি থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়।

এই ঘটনায় বড় প্রশ্ন উঠছে—আগে রক্ত না থাকলেও প্রশাসনিক হস্তক্ষেপে কীভাবে মিলল রক্ত? দালালচক্রের শিকড় কত গভীরে, তা নিয়েই এখন উদ্বেগ।

Continue Reading
Advertisement