ট্যাবের পরিবর্তে পড়ুয়াদের একাউন্টে টাকা দেবে সরকার, জানালেন মুখ্যমন্ত্রী
Connect with us

রাজ্যের খবর

ট্যাবের পরিবর্তে পড়ুয়াদের একাউন্টে টাকা দেবে সরকার, জানালেন মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২২ ডিসেম্বর : ট্যাবের বদলে ছাত্রছাত্রীদের একাউন্টে সরাসরি টাকা দেবে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য গত ৩ রা ডিসেম্বর নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন,

কোভিড পরিস্থিতিতে গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলি। স্কুল কলেজ কবে খুলবে, সেই বিষয়ে রয়েছে অনিশ্চয়তা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও থেমে নেই পড়াশোনা। বর্তমান পরিস্থিতিতে পড়াশোনার ক্ষেত্রে ভরসা অনলাইন ক্লাস। কোভিড পরিস্থিতিতে অনলাইন ক্লাস হলেও, বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে কম্পিউটার বা স্মার্ট ডিভাইসের অভাবে পড়ুয়ারা ঠিকমতো ক্লাস করতে পারছে না। ফলে সেই সব পড়ুয়াদের জন্য দুঃস্থ ৯ লক্ষ পড়ুয়াকে একটি করে ট্যাব দেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এত বিপুল পরিমাণ ট্যাব কোথাও নেই। কোনো সংস্থাই এত ট্যাব দিতে পারছে না। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পড়ুয়াদের একাউন্টে দশ হাজার টাকা করে দেওয়া হবে৷ তারা সেই টাকা দিয়ে ট্যাব অথবা স্মার্ট মোবাইল ফোন কিনে নিতে পারবে।’

Continue Reading
Advertisement