ভোটার তালিকা হিয়ারিংয়ের জন্য নতুন সফটওয়্যার আনছে নির্বাচন কমিশন
Connect with us

ভোটের খবর

ভোটার তালিকা হিয়ারিংয়ের জন্য নতুন সফটওয়্যার আনছে নির্বাচন কমিশন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নির্বাচন কমিশন (Election Commission) প্রযুক্তি (Technology) ব্যবহার করে ত্রুটিমুক্ত ভোটার তালিকা (Voter List) তৈরির পথে এগোচ্ছে। কমিশনের লক্ষ্য, কোনও যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না পড়া। এর আগে তারা ‘Demographic Similar Entries’ ও Logical Discrepancy শনাক্ত করার জন্য সফটওয়্যার এবং AI ব্যবহার করেছে।

এবার হিয়ারিং (Hearing) প্রক্রিয়ার জন্য আসতে চলেছে নতুন সফটওয়্যার। রাজ্যের CEO দপ্তরের (CEO Office) এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, সফটওয়্যার তৈরির প্রস্তাব নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। নতুন সফটওয়্যারের অ্যাক্সেস থাকবে ERO ও AERO-দের (Electoral Registration Officer & Assistant ERO)।

কমিশন আশা করছে, সফটওয়্যারে হিয়ারিং এর স্থান ও সময়ের তালিকা থাকবে। হিয়ারিং-এর পর ভোটারদের নথি (Documents) আপলোড করার সুবিধা থাকবে। এছাড়া অন্যান্য হিয়ারিং সম্পর্কিত ডেটা এন্ট্রি ও ট্র্যাকিং (Data Entry & Tracking) করা যাবে।

সফটওয়্যারটি এখনও ডেভেলপিং স্টেজে (Developing Stage) থাকায় রাজ্যের CEO দপ্তর বিস্তারিত তথ্য দেয়নি। তবে, নির্বাচনী আধিকারিকদের কাজকে অনেকটাই সহজ করবে এই প্রযুক্তি।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads