বিধ্বংসী আগুন কোভিড হাসপাতালে। মৃত দুই
Connect with us

দেশ

বিধ্বংসী আগুন কোভিড হাসপাতালে। মৃত দুই

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৬ মার্চ : কোভিড হাসপাতাল বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল দুই কোভিড রোগীর। শুক্রবার গভীর রাতে মুম্বইয়ের ভানুপ এলাকার একটি বেসরকারী কোভিড হাসপাতালে ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে দমকলের ২২ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। ৭০ জন রোগীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র।পুলিশ সুত্রে জানা গিয়েছে, রাত্রি সাড়ে বারোটা নাগাদ প্রথমে শপিং মলের দ্বিতীয় তলায় আগুন লাগে। তারপর আগুন ছড়িয়ে পড়ে। ওই সময় শপিং মল বন্ধ থাকায় সেখানে কোনো প্রাণ হানি হয়নি। তবে শপিং মলের তিন তলায় এই হাসপাতালটি থাকায়। কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় হাসপাতালে দুজন রোগীর মৃত্যু হয়েছে। মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকার বলেন, “আমি এই প্রথম দেখলাম, কোনও মলের ভিতর হাসপাতাল রয়েছে। এই অগ্নিকাণ্ড খুবই ভয়াবহ ঘটনা। এটা খুবই ভয়াবহ একটা ঘটনা। ৭০ টি রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।” তবে কিভাবে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তার তদন্ত শুরু হয়েছে।