গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত চা বাগান, চলল গুলি, আহত তিন
Connect with us

উত্তর দিনাজপুর

গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত চা বাগান, চলল গুলি, আহত তিন

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর, ২৯ এপ্রিল :ইসলামপুর থানার ভদ্রকালী এলাকায় একটি চা বাগানের জমি দখলকে কেন্দ্র করে তৃনমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জেরে ছরড়া গুলিতে গুলিবিদ্ধ হল তিনজন।

এরপর স্থানীয়রা জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি চা বাগান দখল করা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা বাধে। পরে তা সংঘর্ষের আকার নেয়।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন বলেন,গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেনি। একথা পুরোপুরি অপপ্রচার।