৪৫ বছরের উর্ধ্বে সকল নাগরিকদের করোনা টিকা দেওয়ার নির্দেশিকা জারি করল কেন্দ্র
Connect with us

দেশ

৪৫ বছরের উর্ধ্বে সকল নাগরিকদের করোনা টিকা দেওয়ার নির্দেশিকা জারি করল কেন্দ্র

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৩ মার্চ : দেশজুড়ে শুরু হয়েছে করোনার সেকেন্ড ওয়েভ। রোজ বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই সংক্রমণ রোধে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ১লা এপ্রিল থেকে ৪৫ বছরের ঊর্ধ্বে সকলকে দেওয়া হবে ভ্যাকসিন।

মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তবে এবার থেকে আর কো-মর্বিডিটি প্রয়োজনীয় নয়।
প্রসঙ্গত, অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার কোভিশিল্ড টিকা নেওয়ার সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র। এতদিন প্রথম ডোজ নেওয়ার ২৮ দিনের ব্যবধানে দ্বিতীয় ডোজ নিতে হত। তবে এবার থেকে প্রথম ডোজ নেওয়ার ৬ থেকে ৮ সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় ডোজ নেওয়ার নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।উল্লেখ্য, বর্তমানে করোনা সংক্রমিতের সংখ্যা দৈনিক ৪৭ হাজারের কাছাকাছি চলে গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের আশঙ্কা, এভাবে সংক্রমণ বৃদ্ধি পেলে দৈনিক সংক্রমিতের সংখ্যা ৫০ হাজার ছাড়াবে। তাই সংক্রমণে রাশ টানতে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।