বাস ও অটোর সংঘর্ষ, মৃত ১৩, ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
Connect with us

দেশ

বাস ও অটোর সংঘর্ষ, মৃত ১৩, ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৩ মার্চ : সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাস এবং অটোর সংঘর্ষে মৃত্যু হল ১৩ জনের৷ দুর্ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন৷ মঙ্গলবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের পুরাতন ছাবানি এলাকায় ৷

ঘটনায় মৃত এবং আহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পুলিশ সূত্রে জানা গিয়েছে এলাকার পুরাতন ছাবানি অঞ্চলে সকাল সাতটা নাগাদ মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও অটোটির। বাসটির গতি অনেক বেশি থাকার কারণেই সেটি গতি হারিয়ে অটোকে ধাক্কা মারে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। অটোয় ছিলেন আটজন অঙ্গনওয়ারি কর্মী। রান্নার কাজ করতেন তাঁরা। এদিন কাজের শেষে বাড়ি ফিরছিলেন তাঁরা। দুর্ঘটনায় ওই মহিলারা সকলেই মারা যান।মারা গিয়েছেন অটো চালকও। সব মিলিয়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১২ জনই মহিলা। আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে। গোয়ালিয়রের পুলিশ সুপার অমিত সাংহি জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে আহতদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করে। পাশাপাশি মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে৷ অন্যদিকে মৃত ও আহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ একথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানিয়েছেন মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা এবং আমাদের পরিবারকে ৫০ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হবে৷

Continue Reading
Advertisement